রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৫৩
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

শিশু সন্তান রেখে টাকা, স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান স্ত্রী, থানায় অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৪, ২০২২, ৮:৪৪ অপরাহ্ণ
  • ৩৫১ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছয় মাসের এক শিশু সন্তান রেখে নগদ টাকা, স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাহমিনা বেগম (২০) নামের এক গৃহবধূর বিরুদ্ধে।

শনিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার বারদী ইউনিয়নের বাগেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্বামী রুহুল আমিন বুধবার (১৪ সেপ্টেম্বর) স্ত্রী ও শাশুড়ির নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দেন।

অভিযুক্ত তাহমিনা বেগম নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাংলাবাজার যাত্রাবাড়ী এলাকার মৃত কবিরের মেয়ে। শাশুড়ির নাম মোসা. আমেনা বেগম (৩৬)। তিনি একই গ্রামের মৃত কবিরের স্ত্রী।

রুহুল আমিন উপজেলার বারদী ইউনিয়নের বাগেরপাড়া গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, তিন বছর আগে রুহুল আমিনের সঙ্গে তাহমিনা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে মোসাম্মাৎ রাইসা নামের ছয় মাসের একটি কন্যা সন্তান রয়েছে। তাহমিনা বেগম উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করতেন। গোপনে পরকীয়ায় লিপ্ত ছিলেন তিনি। পরকীয়ায় বাধা দিলে স্বামীর সঙ্গে সংসার করবেন না, বাবার বাড়ি চলে যাবেন বলে হুমকি দিতেন।

এ নিয়ে বিভিন্ন সময় সালিশ বসে। তবে সন্তানের দিকে তাকিয়ে সংসার করে আসছিলেন রুহুল আমিন। ১০ সেপ্টেম্বর ভোরে তাহমিনা বেগম নগদ চার লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণ ও কাপড়-চোপড় নিয়ে পালিয়ে যান। পরে রুহুল আমিন তার শ্বশুরবাড়িতে যােগাযোগ করলে শাশুড়ি আমেনা বেগম বলেন, তাহমিনা তার ঘর-সংসার করবেন না। পরে ভয়ভীতি প্রদর্শনসহ মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেন।

জানতে চাইলে তার শাশুড়ি আমেনা বেগম বলেন, ‘আমার মেয়ে তাহমিনা আমাদের বাড়িতে আসেনি। সে কোথায় গেছে জানি না।’

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell