শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৪৭
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

শিশু হত্যার দায়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৫, ২০২৩, ১০:৫২ অপরাহ্ণ
  • ১৭৭ ০৯ বার দেখা হয়েছে

 

শিশু হত্যার দায়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

 

কুমিল্লার দাউদকান্দিতে শিশু হত্যার দায়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ জুলাই) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর আলম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামের মো. এনামুল এলাহী শুভ ও তার স্ত্রী ও কিশোরগঞ্জ জেলার পাইকসা গ্রামের নুরুদ্দিনের মেয়ে মোসা. নাদরাতুল নাঈম আহমেদ। এছাড়া দুজনকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম জানান, ২০২০ সালের ২৭ অক্টোবর দিবাগত রাত ২টার সময় কিশোরগঞ্জ জেলার পাইকসা গ্রামের মো. সিরাজুল ইসলামের মেয়ে শিশু মরিয়ম আক্তারকে (৭) শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়। পরদিন আসামিরা মরদেহ চাদরে পেঁচিয়ে প্রাইভেটকারে করে মরিয়মের বাড়িতে নিয়ে যায়। এসময় চাদর খুলে মরিয়মের শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ছিদ্র, চামড়া ছোলা ও কালচে দাগ দেখে আত্মীয়রা পুলিশকে খবর দিলে আসামিদের আটক করে পুলিশ। এ ব্যাপারে ২০২০ সালের ২৯ অক্টোবর মরিয়মের বাবা দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আইনজীবী রফিকুল ইসলাম আরও জানান, আসামি নাদরাতুল নাঈম মরিয়মদের প্রতিবেশী। মরিয়মকে আসামিরা বাড়ি থেকে নিজেদের সন্তানদের সঙ্গে খেলা করার জন্য তাদের দাউদকান্দির ভাড়াবাড়িতে নিয়ে যায়। পরে তাকে দিয়ে শিশুশ্রম করায় এবং বিভিন্ন সময় শারীরিক নির্যাতন করে। নির্যাতনের কারণেই সে মারা যায়। আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায়ে আমরা সন্তুষ্ট।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell