রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:১৭
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

শীতকালের পিঠা দুধপুলি তৈরি করার রেসিপি দেখে নিন

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৮, ২০২৩, ৯:৫৩ অপরাহ্ণ
  • ৩৫৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

শীতকালের পিঠা দুধপুলি তৈরি করার রেসিপি দেখে নিন

শীত মানেই পিঠার আমেজ। এ সময় সকাল বা বিকেলের নাস্তায় পুলিপিঠাতে জমে বেশ ।

যদি জানা থাকে সঠিক রেসিপি, তাহলে ঘরেই তৈরি করা যায় বাহারি স্বাদের পিঠা। এখন শীত বেশ পড়েছে।  বাজারও পাওয়া যাচ্ছে নলেন গুড়৷ পৌষ মাস যখন চলছেই তখন আর পিঠাপুলির থেকে দূরে থাকা কেন? আজ শিখে নিন দুধপুলির রেসিপি।

 

দুধপুলি বানাতে যা লাগবে:

চালের গুঁড়া আড়াই কাপ, ময়দা আধা কাপ,পানি দেড় কাপ, লবণ আধা চা চামচ, ঘি আধা চা চামচ, দুধ দেড় কেজি, চিনি স্বাদমতো, ন্যূনতম এক কাপ, গুঁড়া দুধ প্রয়োজন অনুসারে, কনডেন্সড মিল্ক, প্রয়োজনমতো
নারিকেল কোরানো দেড় কাপ, এলাচ ৩টি।

দুধপুলি বানানোর পদ্ধতি:

প্রথমে দুধপুলির পুর রেডি করতে হবে।  দেড় কাপ নারিকেল কোরানো আলাদা করে রেখে দিন (সামান্য রেখে দিতে হবে পরে দুধের মধ্যে দেওয়ার জন্য)। এখন বাকি কোরানো বাকি নারিকেলের সঙ্গে পাঁচ থেকে ছয় চামচ চিনি দিয়ে ফ্রাইপ্যানে সাত থেকে আট মিনিট ভেজে উঠিয়ে নিন (মূলত নারিকেলের পানি শুকাতে যতক্ষণ লাগে আরকি)। প্রস্তুত করা পুর পিঠার ভেতরে দিতে হবে। এবার দুধের সঙ্গে গুঁড়াদুধ, চিনি, কনডেন্সড মিল্ক আর এলাচ মিশিয়ে জ্বাল দিন। পিঠা বানানো হতে হতে দুধ খুব সুন্দর জ্বাল হয়ে হালকা রং হবে। এখন অন্য পাতিলে পানির সঙ্গে লবণ এবং ঘি একসঙ্গে দিয়ে গরম করুন। ফুটানো পানির সঙ্গে চালের গুড়া ও ময়দা একসঙ্গে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলা বন্ধ করে দিয়ে খামির প্রস্তুত করুন। রুটি বানানোর পিঁড়িতে খামির ভালোমতো মথে নিন।

এখন খামিরটা ১০ ভাগ করুন। এক একটি ভাগ দিয়ে ছোট ছোট রুটি বেলে অথবা হাত দিয়ে চেপে পাতলা করে ভেতরে নারিকেলের পুর দিয়ে পুলিপিঠা প্রস্তুত করুন। এভাবে সব পিঠা তৈরি করুন। এখন বানানো পুলিপিঠা, ফুটিয়ে রাখা দুধের মধ্যে দিয়ে চুলার আঁচ কম রেখে ১০ মিনিট রান্না করুন।

হাঁড়ি আস্তে ঝাঁকিয়ে পিঠার সঙ্গে দুধ মিশিয়ে নিন। ১০ মিনিট রান্নার পর কোরানো নারিকেল দিয়ে আরও তিন মিনিট রান্না করে নামিয়ে পাত্রে ঢেলে পরিবেশন করুন মজাদার দুধপুলি পিঠা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell