শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৪২
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

শেখ রাসেলকে স্মরণীয় রাখার জন্য পার্কের নাম দিয়েছি, ‘শেখ রাসেল পার্ক’

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৮, ২০২২, ১০:৫৪ অপরাহ্ণ
  • ২৪৭ ০৯ বার দেখা হয়েছে

শেখ রাসেলকে স্মরণীয় রাখার জন্য পার্কের নাম দিয়েছি, ‘শেখ রাসেল পার্ক’

শেখ রাসেলের হত্যার যেমন বিচার হয়েছে, ঠিক তদ্রুপভাবে আমরা চাই নারায়ণগঞ্জসহ পুরো বাংলাদেশে যত হত্যাকান্ড হয়েছে, তার বিচার যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকালে নগরের শেক রাসেল পার্কে  অনুষ্ঠিত শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এর আগে শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরন করা হয়।

তিনি আরো বলেন, তার কাছে বিচার চাই , কারণ মানবতার জননী তিনি। তার কাছে বিচার চেয়ে বিচার পায় বলেই তার কাছে আমাদের অনেক বেশি দাবি। শেখ রাসেলের জন্মদিনে দাড়িয়ে দাবি করছি, নারায়ণগঞ্জের ত্বকী হত্যার বিচার করা হোক। এটা আলোচিত হত্যাকান্ড, এই শহরে এরকম অনেক হত্যাকান্ড ঘটেছে। আমরা চাই, এই হত্যাকান্ডগুলোর বিচার হোক।

মেয়র আইভী বলেন, শেখ রাসেলকে আমরা স্মরনীয় করে রাখতে চাই। আমরা না চাইলেও ইতিহাসের পাতায় তার ও তার পরিবারের সর্বোচ্চ স্থান রয়েছে। শেখ রাসেলকে আমরা স্মরণীয় করে রাখার জন্য আমরা এই পার্কের নাম দিয়েছি, ‘শেখ রাসেল পার্ক’।

আমি মাননীয় রেল মন্ত্রীর কাছে দাবি ও অনুরোধ করছি, আমরা এখানে নকশা অনুযায়ী পার্ক করেছি। নারায়ণগঞ্জ খেলাঘর মামলা করেছিল, এখানে যেন পার্ক করা হয়। সেই হাইকোর্টের রায় অনুযায়ী , এবং অনেক কিছু কাগজপত্রের বিনিময়ে পার্ক করেছি।

আপনি আসেন  পার্ক দেখে আপনি অনুমতি দিয়ে যান। আমরা রাসেলের জন্মদিনে দাড়িয়ে আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনি শেখ রাসেলের নামে পার্কটি করে দেন। কারণ বঙ্গবন্ধু ট্রাস্ট থেকে এই পার্কের অনুমোদন দেওয়া আছে।

আমি জানি না, কেন কি কারণে অনুমতি দিতে চাচ্ছেন না। আপনি এখানে এসে আমাদের সাথে কথা বলেন, ছোট ছোট বাচ্চাদের জন্য এই পার্কটি শেখ রাসেলের নামে করে দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী শহীদুল ইসলাম, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নূর উদ্দিন মিয়া, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান খান, ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোখলেসুর রহমান চৌধুরী প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell