শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৪৮
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

শেখ হাসিনার পাঠানো আম এরই মধ্যে পৌঁছে গেছে মমতার কাছে

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১৩, ২০২৩, ৭:৫০ অপরাহ্ণ
  • ২৭১ ০৯ বার দেখা হয়েছে

 

 

শেখ হাসিনার পাঠানো আম এরই মধ্যে পৌঁছে গেছে মমতার কাছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক সবসময় ভালো। একে অপরকে প্রায়শই উপহার পাঠিয়ে থাকেন। ‘ছোটবোন’ মমতার জন্য নিয়ম করে প্রতি বছরই আম পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি। শেখ হাসিনার পাঠানো আম এরই মধ্যে পৌঁছে গেছে মমতার কাছে।

 

 

সোমবার (১২ জুন) দুপুর ১২টায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি গেটের নোম্যান্সল্যান্ডে আম পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়। আমবোঝাই ট্রাকটি বেনাপোল বন্দর থেকে গ্রহণ করেন কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা (অ্যাকাউন্ট) কাউসার সারোয়ার। পরে ভারতীয় প্রতিনিধিদের কাছে আমের চালানটি হস্তান্তর করা হয়। এরপর হরিদাসপুরে হয়ে উপহারের আম পৌঁছায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে।

 

 

মমতা ও শেখ হাসিনার সম্পর্ক যে রাজনীতির ঊর্ধ্বে, তা বোঝাতে খামতি রাখেন না দুই নেত্রী। বিভিন্ন অনুষ্ঠান-আয়োজনে একে অপরের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেছেন তারা। প্রতি বছর মমতার কাছে আম-ইলিশসহ নানা ধরনের উপহার পাঠান শেখ হাসিনা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও বিভিন্ন উৎসব-পার্বণে শাড়ি উপহার পাঠিয়ে থাকেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে। এ বছর মমতার কাছে ৬০০ কেজি সুমিষ্ট আম উপহার পাঠিয়েছেন শেখ হাসিনা।

 

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ২৪০টি কার্টনে মোট ১ হাজার ২০০ কেজি আম পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে। এর অর্ধেকটা গেছে মুখ্যমন্ত্রী মমতার বাড়িতে। বাকি আমগুলো কলকাতার বিভিন্ন বিশিষ্টজন এবং উপ-দূতাবাসের কূটনীতিক, কর্মকর্তা ও কর্মচারীদের দেওয়া হয়েছে।  শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও আম উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এভাবে উপহার দেওয়া-নেওয়া দু’দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell