শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৪৫
শিরোনামঃ
বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক

শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১, ২০২৪, ৮:৪৫ অপরাহ্ণ
  • ২০৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘আমাদের বঙ্গবন্ধু শীর্ষক’ বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ধ্বংস স্তূপ থেকে বাংলাদেশকে দাঁড় করিয়েছিলেন। স্বাধীনের পরে মাত্র সাড়ে তিন বছরের মধ্যেই তিনি দেশকে উন্নয়নের পথে নিয়ে আসছিলেন। শেখ মুজিবুর রহমান আর পাঁচ বছর বেঁচে থাকলে মালয়েশিয়ার চেয়েও আরও আগে উন্নত একটি দেশ হতো বাংলাদেশ।

বঙ্গবন্ধুর স্বপ্নের বিষয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্নগুলো বাস্তবায়নের কারণে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা তার স্বপ্নগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধে কে কোথায় কীভাবে কাজ করবে, তার একটা গাইডলাইন ছিল। সবকিছুর একটা নির্দেশনা ও গাইডলাইন ছিল। সেজন্যই লাখ লাখ জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তখন আমাদের কিছুই ছিল না। তখন শুধু আমাদের একটি স্লোগান ছিল জয় বাংলা।

অনুষ্ঠানে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell