বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৫৪
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

শেরপুরে বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৬-প্রত্যক্ষদর্শীরা জানান কুকুর বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৯, ২০২৪, ১০:১৪ অপরাহ্ণ
  • ১৩৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

শেরপুরে বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৬-প্রত্যক্ষদর্শীরা জানান কুকুর বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর প্রতিনিধি।। শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ ছয়জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একটি কুকুর বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আজ রবিবার দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার ভাতশালা জোড়া পাম্প এলাকায় শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, সিএনজিটি একটি কুকুরকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আগত বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশাচালকসহ পাঁচ যাত্রী নিহত হয়। পরে এক নারী হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুর পৌনে ১২টার দিকে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা ইউনিয়নের জোড়া পাম্প এলাকায় নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী সিএনজিচালিত অটোরিকশা ও কুড়িগ্রামের রৌমারী থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ পাঁচজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত এক নারীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যান। তবে বাসটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell