সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:০৭
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

শেরপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৯, ২০২২, ৭:৩৩ অপরাহ্ণ
  • ১৭৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।শেরপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা করে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. শফিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি। তিনি অসুস্থ অবস্থায় শেরপুর সদর হাসপাতালে পুলিশের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন।

সোমবার (২৯ আগস্ট) ভোর রাতে শেরপুর সদর উপজেলার বয়রা পরানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পারভীন বেগম (৩২) সদর উপজেলার বয়ড়া পরানপুর গ্রামের সোহরাব আলীর মেয়ে। তার স্বামী মো. শফিকুল ইসলাম একই ইউনিয়নের হাওড়া আমতলা গ্রামের জনৈক মন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ১০ বছর আগে পরিবারের সম্মতিতে পারভীন বেগমের সঙ্গে শফিকুল ইসলামের বিয়ে হয়। তাদের সংসারে সুমি (১০) নামে একটি মেয়ে ও পারভেজ (৭) নামে একটি ছেলে রয়েছে।

এদিকে গত কয়েক মাস ধরে পারভীনের সঙ্গে শফিকুলের পারিবারিক কলহ চলছিল। এর জেরে পারভীন দুই মাস আগে স্বামীর বাড়ি হাওড়া আমতলা গ্রাম থেকে বয়ড়া পরানপুর বাবার বাড়ি চলে আসেন। পরে পৌরসভার নাগপাড়া মহল্লার আল বারাকা প্রাইভেট হাসপাতালে আয়া পদে চাকরি নেন। রোববার রাতে শফিকুল ইসলাম শ্বশুরবাড়িতে আসেন এবং রাতের খাবার শেষে তারা স্বামী-স্ত্রী শুয়ে পড়েন। সোমবার ভোর রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে পারভীনকে  গলা কেটে হত্যা করে নিজে কীটনাশক পান করেন।

এদিকে সোমবার সকালে শাশুড়ি জামেলা বেগম তার মেয়ে পারভীন ও জামাই শফিকুল ইসলামের কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে উঁকি দিয়ে দেখতে পান তার মেয়ে পারভীন গলাকাটা অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে এবং শফিকুলের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। এ অবস্থায় তিনি চিৎকার দিলে বাড়ির লোকজন জড়ো হয়।

পরে পুলিশে খবর দেওয়া হলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদলসহ ফোর্স এসে পারভীনের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ মর্গে পাঠান এবং শফিকুলকে চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে হত্যার রহস্য উদঘাটনে গভীর অনুসন্ধান প্রয়োজন। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell