রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৩১
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

শৈলকুপা উপজেলায় জমি নিয়ে বিরোধে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৮, ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ
  • ১৪৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

শৈলকুপা উপজেলায় জমি নিয়ে বিরোধে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিবেশীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

 

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ওই গ্রামের লাকির মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সুফী শেখ (৩২) ওই গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বন্দেখালী গ্রামের মোবারক জোয়ার্দ্দারের ছেলে ইদ্রিস আলী ইদুর সাথে তার ভাই শাকেন আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমি দখল করতে যান ইদ্রিস আলী।

সেসময় শাকেন ও তার পরিবারের লোকজন বাধা দিলে তাদের মাঝে মারামারি শুরু হয়। এক পর্যায়ে প্রতিবেশী সুফী শেখ তাদের ঠেকাতে গেলে তাকেসহ চারজনকে কুপিয়ে গুরুতর আহত করে ইদ্রিস আলী।

সেখান থেকে আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সুফী শেখের শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। সেখানে নিয়ে যাওয়ার পর দুপুর ১২টার দিকে মারা যান সুফী শেখ।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ঘটনার সংবাদ শুনেই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারে পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell