রবিবার ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৩৩
শিরোনামঃ
বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ নওগাঁয় টয়লেট ট্যাংকি থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে, ধ’র্ষ’ণের পর হ*ত্যার অভিযোগ। মহাত্মা গান্ধীর ৭৯ তম শহীদ দিবসে,” মনরেগা “বাঁচাও অভিযান, অবস্থান ও সত্যাগ্রহ। চৌহালীতে ১১জোটের ঐতিহাসিক নির্বাচনী জনসভায় জনতার ঢল রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে’গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়-এ এক আত্মিক প্রশান্তির যাত্রা”DELUXE APANJAN GUEST HOUSE যৌথবাহিনীর অভিযানে মাগুরায় দুজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

শোক দিবসের আলোচনা সভায় বঙ্গবন্ধুর খুনীদের মৃত্যুদন্ড কার্যকর করে ইতিহাস সৃষ্টি করেছেন শেখ হাসিনা —– মেয়র কালাম চৌধুরী

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৬, ২০২১, ৫:০১ অপরাহ্ণ
  • ৫৭৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ছাতক পৌরসভার উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। সকালে পৌরসভা কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা ও আওয়ামীলীগ নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে কালোব্যাজ ধারন করেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে পুস্পস্তবক অর্পণ করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরীসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উপজেলা আওয়ামীলীগের পক্ষে পুষ্পস্তোবক অর্পন করেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী, ছাতক উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, জেলা যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আশিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ সভাপতি দেলোয়ার মাহমুদ জুয়েল বক্স, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন চয়ন, জাহাঙ্গীর আলম তারেক, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক গণযোগাযোগ সম্পাদক হুমায়ুন কবির রুবেল, পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, যুগ্ম সম্পাদক রুবেল তালুকদার জনি, রাজিব তরফদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসিত, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরীসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এ ছাড়া পৌর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পস্তোবক অর্পন করা হয়। পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শহরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পৌরসভার সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জীবন-সংগ্রাম শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী বলেন, ১৫ আগষ্ট বাঙ্গালী জাতির জীবনে একটি কালো অধ্যায়। ওই দিন ৭১’র পরাজিত শত্রুদের সমন্বয়ে একদল বিপথগামী সেনা কর্মকর্তা বাংলার স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল। এসব আত্মস্বীকৃত হত্যাকারীদের রক্ষা করতে যারা কালো আইন সৃষ্টি করেছিল দেশবাসী তাদের প্রানভরে ঘৃনা করছে। জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর খুনীদের মৃত্যুদন্ড কার্যকর করে ইতহাস সৃষ্টি করেছেন। পৌরসভার সচিব সৈয়দ খান মোহাম্মদ ফারাবীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, লিয়াকত আলী, হাজী নাজিমুল হক। এসময় উপস্থিত ছিলেন মনির হোসেন, জামাল উদ্দিন, কল্যান ব্রত দাস, শহিদুল হক মোল্লা, নাজির হোসাইন, ফজলুল হক, দানিয়া নিজামী জন, ইশতেহার হোসেন সুমন, আসাদুজ্জামান রতন, আমিনুর রহমান, রতন চন্দ্র দে, অজিত কুমার দাস, শীলা বড়ুয়া, লাভলী ব্যানার্জী, কুন্তলা রানী রায়, বিজয় পাল, সুব্রর্ত হালদার, মৃদুল দাস, জুয়েল লাল রায়, আব্বাস উদ্দিন, রতন কুমার দাস, সুদীপ চন্দ্র কর, হোসাইন আহমদ, দিপ্ত বণিক, মোঃ বিল্লাল, কামাল আহমদ, ফাহিম আহমদ, তাজ উদ্দিন, দেবাশীষ রায়, আবু বক্কর, মুহিবুর রহমান সাদ্দাম, উষা কর, শেফালী কর, সুবর্না বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পৌরসভার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell