শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৩৩
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

শ্বশুরবাড়ির লোকজনের দাবি,মনির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২০, ২০২২, ৭:৩৯ অপরাহ্ণ
  • ২৪৯ ০৯ বার দেখা হয়েছে

শ্বশুরবাড়ির লোকজনের দাবি,মনির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

সোমবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলায় পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মনিরকে মৃত ঘোষণা করেন।

এদিকে, শ্বশুরবাড়ির লোকজনের দাবি, মনির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে স্বজনদের অভিযোগ, মনিরকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা করছেন শ্বশুরবাড়ি লোকজন। এ ঘটনায় মঙ্গলবার থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, চার বছর আগে মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জোর পুকুরপাড় এলাকার ইউনুছ শেখের মেয়ে সায়লা আক্তারের সঙ্গে মনিরের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ঘরে তিন বছর বয়সী এক কন্যাসন্তান আছে। জোড়পুকুরপাড় এলাকায় শ্বশুরবাড়ির পাশে ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করে আসছিলেন তিনি। মনির বিভিন্ন মেলায় ভাসমান চটপটির দোকান দিয়ে ব্যবসা করতেন।

বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে নানা বিষয় নিয়ে প্রায়ই মনিরের ঝগড়া হতো। সোমবার রাতে মনিরের ভাড়া বাসায় শ্বশুরবাড়ির লোকজন ছিলেন। সেখান থেকে মৃত অবস্থায় শ্বশুরবাড়ির লোকজন তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মনিরের স্বজন গফুর দাবি করেন, রাত সাড়ে ৯টার দিকে মনিরের স্ত্রী ও তার বড় ভাই আল-আমিন তাকে ফোন করেন। সেসময় মোবাইলফোনের মধ্যে অনেক চিৎকারের শব্দ শুনতে পান তিনি। এর ২০-২৫ মিনিট ফের ফোন করে তাকে জানানো হয়, মনির মারা গেছেন। তাদের ধারণা, মনিরকে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মনিরের শ্বশুরবাড়ির কেউ কথা বলতে রাজি হননি।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এম এ কালাম তালুকদার বলেন, রাত ১০টার দিকে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে নিহতের গলায় ফাঁসের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বলেন, ময়নাতদন্ত শেষে বোঝা যাবে হত্যা না আত্মহত্যা। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell