সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৩৪
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

শ্রীপুরে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য প্রতিপক্ষের হামলায় খুন

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৭, ২০২২, ১:১০ পূর্বাহ্ণ
  • ২৩৩ ০৯ বার দেখা হয়েছে

শ্রীপুরে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য প্রতিপক্ষের হামলায় খুন

শ্রীপুর উপজেলার ৭ নম্বর সব্দালপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামে রাশিদুল ইসলাম ওরফে রাশিদ (৫৫) নামে একজন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাজলী বাজার থেকে বাড়ি ফেরার পথে হত্যাকাণ্ডের শিকার হন রাশিদ।

নিহতের চাচাতো ভাই টুটুল মোল্লা জানান, হান্নান মোল্লা গ্রুপের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে সামাজিক বিরোধ চলে আসছিল। সন্ধ্যার পর তার ভাই কাজলী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে মোল্লা বাড়ির সামনে পৌঁছালে পূর্ব-পরিকল্পিতভাবে প্রতিপক্ষের হান্নান মোল্লা, ফেরো বিশ্বাস, ঠান্ডু মুন্সি, ওবায়দুল, মোকাম বিশ্বাস, ইমরোজ মুন্সি, রিপন, নান্নু মুন্সি, কবিরসহ কয়েকজন তার পথ রোধ করে। রাশিদকে রাম দা ও সড়কিসহ দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় তারা।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাশিদকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

রফিকুল ইসলাম বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে তিনি জানিয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে। নিহতের মরদেহ বর্তমানে মাগুরা সদর হাসপাতালে রয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell