বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:২১
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

শ্রীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১০, ২০২২, ৮:১০ অপরাহ্ণ
  • ৪৮১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে এক বখাটে।

বৃহস্পতিবার (১০ই মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বরমী বালুঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তের নাম মামুন (২৫)। তিনি উপজেলার বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আজগর আলীর ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী বলেন, কলেজে আসা-যাওয়ার সময় মামুন প্রায়ই উত্ত্যক্ত করতেন। মাস খানেক আগে বিয়ের প্রস্তাব পাঠালে বাবা সেটি প্রত্যাখ্যান করেন। এনিয়ে তার মধ্যে ক্ষোভ ছিল। বৃহস্পতিবার দুপুরে কলেজ ছুটির পর বরমী বালু ঘাট এলাকায় মামুন আমার গতিরোধ করেন। তাকে দেখে অন্যপাশ দিয়ে চলে যেতে চাইলে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

বরমী কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান খান বলেন, খবর পেয়ে স্থানীয়দের নিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাই। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদা জানান, আহত ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার হাত-বুক ও পেটে ধারালো কিছুর আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ মাহফুজ ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছাত্রীর সঙ্গে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell