রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:১৫
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

ষড়যন্ত্রকে ও ক্ষোভকে আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছে অপশক্তি;-ওবায়দুল কাদের।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৭, ২০২১, ৯:০৬ অপরাহ্ণ
  • ৩৬৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ষড়যন্ত্রকে ও ক্ষোভকে আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছে অপশক্তি;-ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে যাচ্ছে। অচিরেই বিশ্ববিদ্যালয় খুলবে। অনেক অপশক্তি আবার চ্যালেঞ্জ করবে, মাঠে নামবে। তারা প্রস্তুতি নিচ্ছে। বিশ্ববিদ্যালয়কে ঘিরেই তারা অস্থিতিশীলতা তৈরি করবে।’

তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে নানান কৌশল-অপকৌশলে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করবে অপশক্তি। আপনাদের (ছাত্রলীগ) কিন্তু আঁটঘাট বেঁধে নামতে হবে।’

শুক্রবার (২৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগ আয়োজিত এক স্মরণসভায় ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কিছু ইস্যু এবং সামাজিক আন্দোলন যেমন- কোটা সংস্কার, নিরাপদ সড়ক আন্দোলন; এসব আন্দোলন তো আমরা দেখেছি। এসবের নামইতো অরাজকতা। এখন বিশ্ববিদ্যালয়গুলো খোলার প্রস্তুতির সঙ্গে অস্থিতিশীলতার প্রস্তুতিও নিচ্ছে তারা। ষড়যন্ত্রকে ও ক্ষোভকে আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছে অপশক্তি। শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।’

দেশের রাজনীতিতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে ষড়যন্ত্রের রাজনীতি এখন চলমান। বাংলার আকাশে এখন ষড়যন্ত্রের গন্ধ। সামনের দিনে আরও কঠিন চ্যালেঞ্জ আসবে। তরুণদের এখনই সতর্ক হতে হবে।’

তিনি বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশের ক্ষমতার মঞ্চে পরিবর্তনের পর এখানে যারা উন্মাদিত, তাদের উদ্দেশ্য কী? মতলব কী? সেটা বুঝতে হবে। আমি ছাত্রলীগকে বলবো, আপনারা বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনার সঙ্গে অবিচ্ছেদ্য বন্ধনে জড়িত।’

‘ছাত্রলীগকে সেই গৌরবের ধারা, সুনামের ধারা ফিরিয়ে আনতেই হবে। খারাপ খবরের শিরোনাম দেখতে চায় না। সততা, কর্ম, সাহস, মেধা, চরিত্র দিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্রলীগকে আকর্ষণীয় করে তুলতে হবে’ যোগ করেন তিনি।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজেরা নিজেদের শত্রু হবেন না। আপন ঘরে যার শত্রু, তার শত্রুতা করার জন্য বাইরের শত্রুর প্রয়োজন নাই। এটা আপনাদের আবারও মনে করিয়ে দিচ্ছি। প্রশংসাও করছি, মহামারিতে, বন্যায় ছাত্রলীগ প্রশংসনীয় অবদান রেখেছে।’

তিনি আরও বলেন, ‘বিপন্ন মানবতার পাশে ছাত্রলীগ দাঁড়িয়েছে, এগুলোর প্রশংসা করছি। এগুলো ভালো খবরের শিরোনাম। অবশ্য ভালো খবরের খুব একটা শিরোনাম দেখি না। খারাপ কিছু করলেই শিরোনাম, সেটা মনে রাখতে হবে ছাত্রলীগকে।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell