শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:০৭
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

ষড়যন্ত্রে বিচলিত নই: মাওলানা ফেরদাউস রাজনৈতিক উদ্দেশ্যেই আমার বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রোপাগান্ডা: অভিযোগ সাধারণ সম্পাদকের

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৭, ২০২৫, ১:১০ পূর্বাহ্ণ
  • ৭৩ ০৯ বার দেখা হয়েছে

 

ষড়যন্ত্রে বিচলিত নই: মাওলানা ফেরদাউস রাজনৈতিক উদ্দেশ্যেই আমার বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রোপাগান্ডা: অভিযোগ সাধারণ সম্পাদকের

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের আমলে ধর্মীয় রাজনীতি করার কারণে তাকে বারবার মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। মাওলানা ফেরদাউসুর রহমান জানান, বিগত সময়ে তার নামে মোট ৪৬টি মামলা দায়ের করা হয়েছিল এবং তাকে তিনবার কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, আমি হেফাজতের রাজনীতি করার কারণে বারবার কারাগারের অন্ধকারে দিন কাটিয়েছি। তবু নীতি ও আদর্শের প্রশ্নে কখনও আপস করিনি। আমি সবসময় দেশের ইসলামী মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কথা বলেছি। তিনি আরও অভিযোগ করেন, নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবার তার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্রের জাল বুনেছে। সাম্প্রতিক সময়েও কিছু গণমাধ্যমে তার নামে ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। তবে এসব ষড়যন্ত্র ও অপপ্রচারে তিনি বিচলিত নন বলে জানান মাওলানা ফেরদাউসুর রহমান। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, এই প্রোপাগান্ডা আমার বিরুদ্ধে চলমান রাজনৈতিক ষড়যন্ত্রেরই অংশ। জনগণ সব জানে, সত্য একদিন প্রকাশ হবেই। এসব মিথ্যা প্রচারণা বা ষড়যন্ত্র করে আমাকে আমার আদর্শিক ও রাজনৈতিক লক্ষ্য থেকে সরানো যাবে না। আমি এসব সংবাদে বিন্দুমাত্র বিচলিত নই। তিনি আরও বলেন, আমার রাজনীতি জনগণের কল্যাণ, ন্যায়বিচার ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য। যারা আমার জনপ্রিয়তা ও অবস্থান দেখে ভয় পাচ্ছে, তারাই আজ বিভিন্ন পথে অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি, আল্লাহর সাহায্য ও জনগণের ভালোবাসাই শেষ পর্যন্ত সত্যের জয় নিশ্চিত করবে

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell