শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:০৯
শিরোনামঃ
প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু।

ষড়যন্ত্র হবে তবে ওরা কিছু করতে পারবে না। ওদের ৯০ ভাগ খেলা শেষ-শামীম ওসমান

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৬, ২০২৩, ৯:৫২ অপরাহ্ণ
  • ২৩১ ০৯ বার দেখা হয়েছে

 

 

ষড়যন্ত্র হবে তবে ওরা কিছু করতে পারবে না। ওদের ৯০ ভাগ খেলা শেষ-শামীম ওসমান

নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, একটা গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। লন্ডন থেকে খুনি মিলিয়ন মিলিয়ন ডলার কোথা থেকে পাচ্ছে জানি না।

এই টাকাটা খরচ করা হচ্ছে আমার নেত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা ও জাতির পিতার পরিবারের সদস্যদের হেয় করতে। তবে কোনো ষড়যন্ত্রই তাকে দুর্বল করতে পারবে না।

 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে ফতুল্লার পঞ্চবটীতে ইউনাইটেড ক্লাবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ষড়যন্ত্র হবে তবে ওরা কিছু করতে পারবে না। ওদের ৯০ ভাগ খেলা শেষ, কিছু করার ক্ষমতা ওদের নাই। বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠ সিট নিয়ে ৭ তারিখে নির্বাচিত হবেন শেখ হাসিনা।

তিনি আরো বলেন, ‘বাচ্চা ছেলেদের দিয়ে বাসে আগুন দেওয়াচ্ছেন, বোমা মারাচ্ছেন, আগের বাংলাদেশ কিন্তু নেই। জানুয়ারিতে নির্বাচন হয়ে যাওয়ার পরে ওদের বাবা মায়েরা আমাদের কাছে আসবে, এসে বলবে আমার ছেলেকে আপনি বাঁচান। আমার তাদের বাবা মায়ের প্রতি মায়া থাকবে কিন্তু কিছু করার থাকবে না। বিএনপির ভাইদের বলতে চাই, যারা এই বাচ্চা ছেলেদের বাবা মা তাদের বলতে চাই, তাদের যখন সাজা হবে যেই নেতা ওদের মাঠে নামিয়েছে তারা কেউ থাকবে না। তারেক রহমান লন্ডনে বসে আরামে থাকবে। ওর তো মায়ের প্রতিই দরদ না ‘।

বিএনপি ও জামায়াতের নেতাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে যারা এখন আছেন চোরাগোপ্তা হামলা করে গাড়িতে আগুন দিতে চেষ্টা করবেন, করেন না। কারণ এই ফুটেজ, সাক্ষী পাওয়া যাচ্ছে। গতবার ছাড় দেওয়া হয়েছে এবার সিদ্ধান্ত হয়েছে আর ছাড় দেওয়া হবে না’।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell