সোমবার ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৪১
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংস্কারের নামে তামাশা না করে, আগামী আগস্ট মাসের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন-বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৮, ২০২৫, ১০:২৫ অপরাহ্ণ
  • ১৭৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

সংস্কারের নামে তামাশা না করে, আগামী আগস্ট মাসের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন-বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

ঢাকা প্রতিনিধি।। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, সংস্কারের নামে তামাশা না করে দ্রুত নির্বাচন দিন। শনিবার (৮ ফেব্রুয়ারি) হোমনা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি। বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপির ৬৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। ৬৫ লাখ মামলার ভুক্তভোগী নেতাকর্মীরা ঢাকা শহরে অবস্থান করলে পালাবার পথ খুঁজে পাবেন না। ন্যূনতম সংস্কার করে আগামী আগস্ট মাসের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন। তিনি আরও বলেন, গত ১৭ বছর শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। আমাদের ২০ হাজার নেতাকর্মী জীবন দিয়েছেন। আমরা বাবার সম্পত্তি, স্ত্রীর গহনা বিক্রি করে জীবনযাপন করেছি। আমাদের বাবা-ভাই ও বোনের জানাজা পড়তে পারিনি। ১৭ বছর বাড়িতে ঘুমাতে পারিনি। এক মাসে এই আন্দোলন হয় নাই। আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। তিনি লন্ডনে বসে আন্দোলনের ফর্মুলা দিয়েছেন। প্রধান উপদেষ্টার উদ্দেশে বুলু বলেন, ন্যূনতম সংস্কার করে আগামী আগস্ট মাসের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন। আমরা আপনাকে শ্রদ্ধা করি। আপনি সারাবিশ্বের সম্মানিত ব্যক্তি। আপনি কীভাবে বললেন ছাত্রদের দিয়ে একটি রাজনৈতিক দল করবেন। এটা মেনে নেওয়া যায় না। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহফুজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী, হোমনা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell