বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:০২
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

সচিবালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৩, ২০২৫, ৯:৩২ অপরাহ্ণ
  • ১০৬ ০৯ বার দেখা হয়েছে

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশকে কেন্দ্র করে সচিবালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রেসক্লাব সংলগ্ন সচিবালয়ের ৫ নম্বর গেট ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, পাশাপাশি আনা হয়েছে পুলিশের জলকামান।

বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সচিবালয় ও জাতীয় প্রেসক্লাব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর এ অবস্থা দেখা গেছে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ শুরু করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা।

সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দেন তারা। কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় এক হাজার শিক্ষক উপস্থিত আছেন।

আন্দোলনরত শিক্ষকরা বলেন, দাবি আদায় না হলে তারা রাজপথ ছেড়ে যাবেন না। তারা দাবি আদায় করেই এখান থেকে যাবেন।

এদিকে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সকল প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে।

এছাড়া বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ জানিয়েছে ডিএমপি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell