মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:২৬
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে-৭ সদস্যের কমিটি গঠন (এলজিআরডি)

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৭, ২০২৪, ৯:৪৫ পূর্বাহ্ণ
  • ১৭১ ০৯ বার দেখা হয়েছে

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে-৭ সদস্যের কমিটি গঠন (এলজিআরডি)

 

ঢাকা প্রতিনিধি।। সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি)। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সাত সদস্যের কমিটি গঠন করে একটি অফিস আদেশ জারি করেছে মন্ত্রণালয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন-২) মোহাম্মদ শফিউল আরিফকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন জাহিদুল ইসলাম, যুগ্মসচিব (আইন ও প্রতিষ্ঠান), আ স ম হাসান আল আমিন, যুগ্মসচিব (প্রশাসন ও বাজেট), সুব্রত কুমার সিকদার, যুগ্মসচিব (পরিকল্পনা ও উন্নয়ন), ড. অশোক কুমার বিশ্বাস, উপসচিব (প্রশাসন অধিশাখা-২), প্রকৌশলী মো. মোনাযেম উদ্দিন চৌধুরী, সিস্টেম অ্যানালিস্ট, রহিমা আক্তার, উপসচিব (প্রশাসন)। অফিস আদেশে বলা হয়, ২৫ ডিসেম্বর দিনগত রাতে সংঘটিত অগ্নিকাণ্ডে বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে অবস্থিত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষয়ক্ষতি নির্ধারণ ও অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনের লক্ষ্যে এ বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হলো। এতে আরও বলা হয়, কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। তারা অবিলম্বে কার্যক্রম শুরু করবে এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব বরাবর প্রতিবেদন দাখিল করবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell