শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৫৫
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

সঠিক সময়ে খাওয়ার অভ্যাস মেনে চলুন,সুস্থ থাকুন

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৯, ২০২৪, ১০:৫০ অপরাহ্ণ
  • ২৩৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

সঠিক সময়ে খাওয়ার অভ্যাস মেনে চলুন,সুস্থ থাকুন

ওজন কমানোর জন্য শরীরচর্চার পাশাপাশি অল্প খাওয়ার প্রবণতাও বেশ লক্ষণীয়। তবে পুষ্টিবিদরা বলছেন, শুধু খাওয়ার পরিমাণই নয়, খাওয়ার সময়টিও ওজন কমানোর জন্য গুরুত্বপূর্ণ।

পুষ্টিবিদ অ্যাডেল ডেভিস ১৯৬০-এর দশকে পুষ্টির এক গুরুত্বপূর্ণ মন্ত্র বলেছিলেন। সকালের খাবার হওয়া উচিত সবচেয়ে ভারী। দুপুরের খাবার অপেক্ষাকৃত হালকা এবং রাতে একেবারেই কম খাওয়া শরীরের জন্য ভালো।

চিকিৎসকরা বারেবারেই বলেছেন যে, একটি নির্দিষ্ট নিয়ম মেনে খাওয়া-দাওয়া করা উচিত। সঠিক সময়ে খাওয়ার অভ্যাস মানসিক চাপ কমাতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্যানসারসহ অন্যান্য রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে।

সকালের খাবার

সকালের খাবার আর রাতের খাবারের মধ্যে অন্তত ১২ ঘণ্টার ব্যবধান থাকা উচিত। সকালে বেশি দেরি করে উঠলে কিন্তু এই ব্যবধান বজায় রাখা যাবে না। সকাল ৬টা থেকে ৭টার মধ্যে প্রাতরাশ সেরে ফেলা উচিত। তা হলে ভারসাম্য বজায় থাকবে। আর শরীরও সুস্থ থাকবে।

দুপুরের খাবার

খাবার হজম করতে পাচনতন্ত্রের প্রায় ৪ ঘণ্টা সময় লাগে। তাই সকালের খাবার খাওয়ার পর অন্তত ৪ ঘণ্টা পরে দুপুরের খাবার খাওয়া উচিত। প্রাতরাশ এবং দুপুরের খাবারের মধ্যে অন্তত সময়ের এই ব্যবধান না থাকলে বদহজম, অম্বলের মতো সমস্যা হতে পারে।

রাতের খাবার

দুপুরের খাবার ও নৈশ ভোজনের মধ্যে ৮ ঘণ্টার ব্যবধান থাকা উচিত। এই সময়টি দীর্ঘ হলে ভারসাম্য নষ্ট হয়। চিকিৎসকরা সব সময়ই রাতের খাবার হালকা রাখতে বলেন। এই অভ্যাস একজন ব্যক্তিকে সুস্থ রাখার পাশাপাশি তার ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে।

সকাল, দুপুর, এবং নৈশভোজ ছাড়াও মাঝের ব্যবধানে খিদে মেটাতে ভরসা রাখতে পারেন ফল এবং স্বাস্থ্যকর খাবারের ওপর।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell