সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:০৬
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৯, ২০২৫, ৯:২৩ অপরাহ্ণ
  • ১৩৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার :দিনাজপুরের বীরগঞ্জে ৯ ফেব্রুয়ারি’২০২৫ সন্ধ্যা ৭টায় ঢাকা-পঞ্চগড় মহা সড়কে জননী ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ১০ বছরের কিশোর মোটরসাইকেল আরোহী প্রীতমের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় মৃত প্রীতম বীরগঞ্জ উপজেলার সুন্দরী হাটগাছ এলাকার সুকুমারের ছেলে। সে মোটরসাইকেল যোগে তার মামাতো ভাই রাজেন্দ্র নাথের ছেলে বাইক চালক উদয় (১৮) এর সাথে কাহারোল উপজেলার ১০ মাইল গড়নুরপুর বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে দুর্ঘটনা কবলিত স্থানে পৌঁছালে প্রীতম রায় মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে গেলে একই দিক থেকে আসা বালুবাহী ১০ চাকার ট্রাক নম্বর যশোর= ট-১১-৪২২৪ মাথার উপর দিয়ে গেলে মাথা দ্বিখন্ডিত হয়, মগজ বেড়িয়ে রাস্তায় পড়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় প্রিতমের। জানতে পেরে বীরগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে খন্ড বিখন্ড লাশ উদ্ধার করে, থানা পুলিশ নিয়ন্ত্রণ নিলে ১৫-২০ মিনিটের মধ্যে রাস্তা যানজট মুক্ত করা হয়। ঘাতক ট্রাক পালিয়ে গেছে। কাহারো কোন আপত্তি না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell