মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৪১
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

সততা, আন্তরিকতা, মানবিকতা নিয়ে নিজের দায়িত্ব পালন করা-শিক্ষামন্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১৭, ২০২১, ৭:১৬ অপরাহ্ণ
  • ৩১১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।প্রত্যেক মানুষ যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রজতজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যদি প্রত্যেকে নিজের ওপর অর্পিত কাজটি যথাযথভাবে করে তাহলে দেশের অগ্রগতি সম্ভব। সেটি করতে পারলে আমাদের জাতির পিতা, স্বাধীনতার মহাকাব্যের কবির স্বপ্নের সোনার বাংলায় আমরা পৌঁছে যেতে পারবো।

দেশকে বিশ্বমঞ্চে তুলে ধরতে নিজেদের উন্নত জায়গায় নিয়ে যেতে হবে উল্লেখ করে তিনি বলেন, মার্কেটিংয়ের বিদ্যাবুদ্ধি সবারই একটু একটু লাগে। সেটা জেনে হোক বা এমনিতেই হোক। স্বাভাবিকভাবে প্রাণীকুল থেকে মানুষ পর্যন্ত সবাই নিজেকে তুলে ধরতে চায়। আমাদের দেশে রাজনৈতিক একটা কথার খুব প্রচলন আছে যে- ‘আমরা দেশকে বিক্রি করে দিচ্ছি’। একটা সময় গিয়ে আমার মনে হলো যে, এটা তো আসলে কোনো গালি না। আমি যখন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলাম, তখন আমার মনে হলো যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার কাজ তো ছিল সারা পৃথিবীতে নিজের দেশকে বিক্রি করা।

শিক্ষামন্ত্রী আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক যেসব অভীষ্ট লক্ষ্য আছে সেগুলো অর্জন করতে রক্ত দেওয়ার প্রয়োজন নেই। আমাদের এখন প্রয়োজন, যেখানে আছি সেখানে সততা, আন্তরিকতা, মানবিকতা নিয়ে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করা। তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাবো।

মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমদ তালুকদারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. মিজানুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান তাহমিনা বিনতে মোস্তাফা, ওয়ালটন গ্রুপের সিইও গোলাম মোর্শেদ, ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ চৌধুরীসহ আরও অনেকে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell