বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:০৬
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

সমন্বয়কদের নিরাপত্তা প্রয়োজন বিষয়টি হালকাভাবে দেখার সুযোগ নেই-উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৯, ২০২৪, ১:০৯ পূর্বাহ্ণ
  • ১৭৮ ০৯ বার দেখা হয়েছে

সমন্বয়কদের নিরাপত্তা প্রয়োজন বিষয়টি হালকাভাবে দেখার সুযোগ নেই-উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

ঢাকা প্রতিনিধি।।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তার বিষয়টি হালকাভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (নভেম্বর ২৮) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে চট্টগ্রামে আদালতে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি চুনতি ফারাঙ্গা এলাকা থেকে ফেরার পথে বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়িবহরে থাকা একটি গাড়িতে একটি ট্রাক ধাক্কা দেয়। রাজধানীর যাত্রাবাড়ী-গুলিস্তান উড়াল সড়ক থেকে নামার সময় গুলিস্তানের টোল প্লাজা এলাকায় হাসনাত আবদুল্লাহকে বহনকারী একটি গাড়িকে অন্য একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এটাকে হালকাভাবে দেখার আসলে সুযোগ নেই। এ সমন্বয়করা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাচ্ছেন, জাতির বিবেককে যেভাবে জাগ্রত করছেন, এটা নিশ্চয়ই অনেকেরই স্বার্থে লাগবে।

সরকারের উপদেষ্টা জানান, সমন্বয়কদের নিরাপত্তা প্রয়োজন এটা বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়েছে। তবে এটার ব্যাপারে বিস্তারিত কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার তাদের নিরাপত্তার বিষয়টি একেবারেই হালকাভাবে দেখছে না। এটার ব্যাপারে তদন্ত যেটা করার কথা সেটা সরকারের যে দায়িত্বপ্রাপ্ত সংস্থা আছে, তারা সেই তদন্ত করছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell