বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:১২
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

সমস্ত আন্দোলনের জন্যই “বঙ্গমাতা,বঙ্গবন্ধু”কে সবসময় সহযোগিতা করতেন

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৮, ২০২২, ৮:৩৮ অপরাহ্ণ
  • ২৬৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান খান বলেছেন, দেশের জন্য বঙ্গমাতা যে অবদান রেখে গেছেন, আমরা তা ভুলতে পারব না। তার ভূমিকা ভুলে যাওয়ার মতো নয়।

বঙ্গবন্ধুকে সব সময় এগিয়ে যাওয়ার পরামর্শ ও সাহস দিতেন বঙ্গমাতা।

 

সোমবার (৮ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ‘শেখ ফ‌জিলাতু‌ন্নেছা মু‌জি‌বের ৯২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আমি যতখানি দেখেছি, যতখানি শুনেছি, আমি যখন ১৯৬৬ সালে কলেজে ভর্তি হলাম তখনই ছয় দফার আন্দোলন শুরু হয়। বঙ্গবন্ধু তখনই দেশের অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। তিনি মানুষের কথা জানতেন। তিনি মানুষের দাবির কথা, অধিকারের কথা তুলে ধরতেন তার পরপরই তাকে ‘ডিফেন্স পাকিস্তান’ বলে আটক করা হতো। ’

তিনি বলেন, ‘সেই সময় ছাত্ররা একত্রিত হয়ে নেতাদের পরামর্শ নিয়ে ১১ দফা আন্দোলন নিয়ে মুভমেন্ট শুরু করেন। তখন তেজগাঁওয়ের দায়িত্ব আমার কাছে ছিল। তখন আমরা দেখেছি, কতটা দুর্বার আন্দোলন হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তখন পাকিস্তান প্রস্তাব দিল, বঙ্গবন্ধুকে গোলটেবিল বৈঠকে আমন্ত্রণ জানালো। কীভাবে তিনি প্যারোলে মুক্তি নিয়ে যাবেন। বঙ্গমাতা বঙ্গবন্ধুকে আগলে রাখতেন। সমস্ত আন্দোলনের জন্যই তিনি তাকে সবসময় সহযোগিতা করতেন। তিনি আমাদের ছাত্রনেতাদের নির্দেশ দিলেন। বঙ্গবন্ধু প্যারোলে মুক্তি নিয়ে সেখানে যাবে না, মুক্ত বঙ্গবন্ধু পাকিস্তানে যাবেন। আন্দোলন আরো জোরদার করতে হবে। যেন বঙ্গবন্ধুকে ছাড়তে পাকিস্তান বাধ্য হয়। তখন আমি বঙ্গমাতাকে দেখেছি। তার নেতৃত্ব দেখেছি। ‘

৫৫ বছর বয়সে দীর্ঘ সময় কারাগারে ছিলেন বঙ্গবন্ধু। কিন্তু এ নিয়ে বঙ্গমাতার অভিযোগ ছিল না বলে জানানও স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

অনুষ্ঠান শেষে দুস্থ ও নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন আওয়ামী লীগ নেতারা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell