শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১৩
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

সম্পত্তি লিখে না দেওয়া এবং ভরণপোষণ চাওয়ায় বাবাকে কুপিয়ে জখম,মাকে পিটিয়ে আহত

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২২, ২০২৪, ৯:৩৯ অপরাহ্ণ
  • ১৯৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

সম্পত্তি লিখে না দেওয়া এবং ভরণপোষণ চাওয়ায় বাবাকে কুপিয়ে জখম,মাকে পিটিয়ে আহত

বাবা ফজলুল হক মোল্লাকে (৮৫) দা দিয়ে কুপিয়ে জখম এবং মা সুফিয়া বেগমকে (৭০) পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছেলে তার স্ত্রীর বিরুদ্ধে।

আহত ফজলুল হক মোল্লা চাঁদপুর শহরের ১২ নম্বর ওয়ার্ড বঙ্গবন্ধু সড়কে মোল্লা টাওয়ারের মালিক।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে এ ঘটনায় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত জামিল সৈকত বরাবর ছেলে মো. জাহাঙ্গীর মোল্লা (৫৫) ও তার স্ত্রী হোসনে আরা বেগম আঁখির (৩২) বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন বাবা ফজলুল হক মোল্লা।

অভিযোগ থেকে জানা গেছে, ২০ এপ্রিল বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে ফজলুল হক মোল্লার নিজ বাসায় সম্পত্তি লিখে দেওয়ার বিষয়ে দাবি তোলেন ছেলে জাহাঙ্গীর মোল্লা এবং তার স্ত্রী। তারা বৃদ্ধ বাবা-মাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা অব্যাহত রেখেছেন। ওইদিন একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে জাহাঙ্গীর দা দিয়ে তার মাথায় কুপিয়ে জখম করেন এবং মা সুফিয়া বেগমকে তার স্ত্রী আঁখি বেদম মারধর করেন। ঘরে থাকা অন্য সদস্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করেন। পরে আহত অবস্থায় তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ফজলুল হক মোল্লার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে।

চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত বলেন, অভিযোগ পেয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চাঁদপুর সদর মডেল থানার ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, ঘটনাটি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell