শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪৫
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

সরকারি চাকরির লোভ দেখিয়ে প্রতারণা,গ্রেফতার ৩

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১, ২০২৪, ১১:১২ অপরাহ্ণ
  • ১৫০ ০৯ বার দেখা হয়েছে

 

 

সরকারি চাকরির লোভ দেখিয়ে প্রতারণা,গ্রেফতার ৩

রাজবাড়ীতে সরকারি চাকরির লোভ দেখিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নিত একটি চক্র। এ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

তারা হলেন- রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুন চর গ্রামের বেলায়েত হুসাইনের ছেলে মো. সাইফুল ইসলাম লিটন (৪৪), ভোলা সদরের মেদুয়া গ্রামের সামছল হক খানের ছেলে মো. আমান উল্লাহ (৩২) ও রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চর নারায়ণপুর গ্রামের আব্দুর রহিম মণ্ডলের ছেলে মো. আমিরুল ইসলাম (৩৯)।

সোমবার (১ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান।

তিনি বলেন, সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নিত একটি চক্র। চক্রের লোকজন বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় জাল জালিয়াতির মাধ্যমে আসল পরীক্ষার্থীর পরিবর্তে অন্যজনকে দিয়ে প্রক্সি পরীক্ষা দেওয়াতেন। তারা গত ৩০ মার্চ অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদফতরের আওতাধীন রাজবাড়ী জেলা সিভিল সার্জনের কার্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির (১১-২০ গ্রেড) শূন্য পদে নিয়োগের লিখিত পরিক্ষায় প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টা করেন এবং ভুয়া পরীক্ষার্থী দিয়ে প্রক্সি পরীক্ষা দেওয়ানোর চেষ্টা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩১ মার্চ) জেলা শহরের সিঙ্গার মোড়ে অবস্থিত হোটেল একাত্তরের নিচতলা থেকে এ চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন চাকরি প্রার্থীর কাছ থেকে প্রক্সি পরীক্ষা দেওয়ার জন্য নেওয়া নগদ ২৪ হাজার ৫০০ টাকা, বিভিন্ন ব্যাংকের চারটি ব্ল্যাংক চেকের পাতা এবং প্রশ্নপত্র ফাঁস করে প্রক্সি পরীক্ষা দেওয়ার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ব্যাপারে রোববার গ্রেপ্তার করা তিনজনসহ মোট সাতজনের নামে রাজবাড়ী সদর থানার মামলা দায়েরের পর সোমবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell