মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:১২
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

সরকারি ছুটির দিনেও ডিগ্রি কলেজে পরীক্ষা নেওয়া,ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৮, ২০২৩, ১০:২৫ অপরাহ্ণ
  • ১৯৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

সরকারি ছুটির দিনেও ডিগ্রি কলেজে পরীক্ষা নেওয়া,ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে সরকারি ছুটির দিনেও বরিশালের আগৈলঝাড়া সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ ডিগ্রি কলেজে পরীক্ষা নেওয়া হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রথমবর্ষের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ও চলতি এইসএসসি পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নেন পাঁচ শতাধিক শিক্ষার্থী।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, সরকারি ছুটির দিনে পরীক্ষা নেওয়ায় কলেজ ক্যাম্পাসে দুটি মারামারির ঘটনা ঘটেছে। পরীক্ষা না হলে মারামারি হতো না। এজন্য কলেজ কর্তৃপক্ষ দায়ী।

এ বিষয়ে আগৈলঝাড়া সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন আলী আজম জাগো নিউজকে বলেন, সময় সংকুলানের জন্য পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেই পরীক্ষা নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। তবে ছুটির দিনে কলেজ খোলা রেখে পরীক্ষা নেওয়া মোটেও উচিত হয়নি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, ছুটির দিনে পরীক্ষা নেওয়ার কথা না। তারপরও যদি তারা পরীক্ষা নিয়ে থাকেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell