বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:১৮
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

সরকারের নিষেধাজ্ঞা অমান্য,কোচিং সেন্টারকে জরিমানা

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২, ২০২৩, ৮:৫১ অপরাহ্ণ
  • ২৫৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

সরকারের নিষেধাজ্ঞা অমান্য,কোচিং সেন্টারকে জরিমানা

মঙ্গলবার (২ মে) সকালে দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় পাইওনিয়ার কোচিংয়ে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

সারা দেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষা চলাকালীন সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং খোলা রাখার অভিযোগে দিনাজপুরে একটি সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম এ অভিযান পরিচালনা করেন।

এ সময় জরিমানার টাকা দিতে না পারায় কোচিং সেন্টারের ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঘাসিপাড়া এলাকায় পরিচালিত অভিযানে পাইওনিয়ার কোচিং সেন্টার চালুর সত্যতা পাওয়া যায়। এসময় কোচিং সেন্টারের ম্যানেজার মোকাররম হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ওই কোচিংয়ের কার্যক্রম বন্ধ করতে উপস্থিত পুলিশকে নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকল মুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গত ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell