শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১৯
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

সরকার তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে – আফরোজা আব্বাস।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৮, ২০২১, ১০:২১ অপরাহ্ণ
  • ৫৬৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। অসুস্থ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস।

তিনি বলেছেন, দেশের সাধারণ জনগণ হিসেবে একজন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে এমন বক্তব্য আশা করা যায় না। মানবিক দিক দিয়ে চিন্তা করলেও এটা ভাবা যায় না। প্রধানমন্ত্রীর বক্তব্য এমন হওয়া উচিত নয়। আমাদের দেশনেত্রী অত্যন্ত অসুস্থ। এ সরকার তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার কিছু হলে এর দায়ভার সরকারকেই বহন করতে হবে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর ডিসি ঘাট সংলগ্ন একটি রেস্টুরেন্টে আয়োজিত ঝালকাঠি জেলা মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আফরোজা আব্বাস বলেন, জেল দিয়ে জুলুম করা হচ্ছে। কিন্তু চিকিৎসা পাওয়াতো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাগরিক অধিকার। তিনি যে মামলায় জেলে আছেন, তা মিথ্যা মামলা। একই ধরনের মামলা সরকার প্রধানেরও ছিল। তারা বিশেষ আদালত তৈরি করে তাদের মামলাগুলো খারিজ করলো। আর বিএনপির মামলাগুলো বহাল রাখা হলো। মামলায় কারও ১৪ বছর, আবার কারও ১০ বছর সাজা দিলো। এটাতো হতে পারে না। আইন সবার জন্য সমান। তবে সরকারতো সেটা করছে না। আইন তাদের জন্য একরকম এবং বিএনপির জন্য অন্যরকম। আমরা সরকারের এ ধরনের কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, আজ গণতন্ত্র পুরোপুরি হারিয়ে গেছে। স্বৈরাচারী সরকারের দমন-পীড়নের কারণে বাংলাদেশের গণতন্ত্রের সবদিক ধ্বংস হয়ে গেছে। ঝালকাঠি জেলা মহিলা দলের কর্মী সভা সকালে ঝালকাঠিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সব আয়োজনও সম্পন্ন করা হয়েছিল। তবে কর্মীসভাকে বন্ধের জন্য সরকার ঝালকাঠির পুরো প্রশাসনকে লেলিয়ে দিয়েছে। কর্মীসভা বন্ধে যুবলীগ, ছাত্রলীগ নানা ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। এসব কারণে কর্মসূচির জায়গা পরিবর্তন করে ঝালকাঠি জেলা মহিলা দলের কর্মী সভা বরিশাল নগরীতে করতে হচ্ছে। এটা গণতন্ত্র ধ্বংসের আরেকটি উদাহরণ।

কর্মীসভা উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় টিম লিডার ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভানেত্রী জীবা আমিন আল গাজী। কর্মী সভায় আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেন, সদস্য সচিব শাহাদাত হোসেন প্রমুখ।

পরে ৪১ সদস্য বিশিষ্ট ঝালকাঠি জেলা মহিলা দলের কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মতিয়া মাহফুজ জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এলিনা জামান লিজা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell