শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৫২
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

সরু রাস্তার কারণে ইসদাইর রাধাকৃষ্ণ মন্দিরের প্রতিমা বিসর্জনে ভোগান্তি

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৫, ২০২২, ১০:৪৩ অপরাহ্ণ
  • ২৩২ ০৯ বার দেখা হয়েছে

সরু রাস্তার কারণে ইসদাইর রাধাকৃষ্ণ মন্দিরের প্রতিমা বিসর্জনে ভোগান্তি

 

নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে অবস্থিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের দূর্গা প্রতিমা বিসর্জনের দিন প্রতীমা বের করতে গিয়ে ৪ ফুট সরু রাস্তার কারনে জটিলতা সৃষ্টি হতে দেখা গেছে। এমন জটিলতার কারণে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা মানসিকভাবে ভেঙে পরেন এবং দশমীর শেষ দিনে মা’কে বিদায় বেলায় এমন অনাকাঙ্খিত পরিস্থিতির কারণে মন খারাপ করতে দেখা গেছে তাদের।

Open photo

 

 

সনাতনধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজা। এ উৎসবকে কেন্দ্র করে কয়েকদিনব্যাপী চলে নানা বর্ণিল আয়োজন। মা দূর্গাকে দশদিন ব্যাপি নানা কর্মসূচির মধ্যদিয়ে দশমীর দিন বিসর্জন দিয়ে থাকে। তবে দীর্ঘদিনের পুরাতন এ মন্দিরটিতে এবার প্রতিমা প্রবেশ করানো ও বিসর্জনের জন্য বের করতে গিয়ে বেশ সমস্যায় পড়তে হয়েছে তাদের। ৪ ফিট সরু রাস্তাই এর মূল কারণ।

 

 

প্রতিমা প্রবেশ করতে গিয়ে ওসমানী স্টেডিয়াম এর ভিতর দিয়ে নিয়ে এলেও বিসর্জনের সময় স্টেডিয়াম এর মাঠে বৃষ্টির জন্য কাঁদার কারনে ভিতর দিয়ে বের করতে না পেরে এবার এ সমস্যার সম্মুখীন হতে হয়। এ রাস্তা দিয়ে অনেক মানুষের যাতায়াত সহ মন্দিরটিতে ইসদাইর, মাসদাইর ও জামতলা এলাকার প্রায় ১০ হাজারের ঊর্ধ্বে পূজা অর্চনার জন্য লোকজনের সমাগম ঘটে।

 

 

 

সরু রাস্তার কারনে সকলেরই আসা যাওয়াতে সমস্যার সৃষ্টি হয়। এ দুর্ভোগ থেকে স্থায়ীভাবে সমাধানের জন্য শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির সভাপতি দিলিপ কুমার দাস, বাবু, সাধারণ সম্পাদক রনজিৎ চক্রবর্তী, মন্দিরের পুরহিত সুখেন ভট্টাচার্য ও সহ সভাপতি তুলসীদাস বলেছেন- স্থানীয় সংসদ সদস্য, মেয়র ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পেরে প্রধানমন্ত্রী, সংসদ সদস্য ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell