শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৪২
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

সর্বনাশা পদ্মারে-মুন্সিগঞ্জের বাংলাবাজারে পদ্মার ভাঙনে ৫০-৬০ জনের ঘর বাড়ি বিলীন ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবার।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৫, ২০২২, ২:৩৯ পূর্বাহ্ণ
  • ২৫০ ০৯ বার দেখা হয়েছে

সর্বনাশা পদ্মারে-মুন্সিগঞ্জের বাংলাবাজারে পদ্মার ভাঙনে ৫০-৬০ জনের ঘর বাড়ি বিলীন

মুন্সিগঞ্জের  পদ্মার শাখা নদীর তীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে বিলীন হয়েছে নদী তীরের সর্দারকান্দি, শম্ভুহালদারকান্দি গ্রামের অর্ধকিলোমিটার অংশ। এছাড়া ধসে পড়েছে ভিটেমাটি, উপাসনালয়সহ বিভিন্ন স্থাপনা। উপজেলা প্রশাসনের হিসাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দুই শতাধিক পরিবার।

এদিকে নদীতে স্রোত অব্যাহত থাকায় বুধবারও (১৪ সেপ্টেম্বর) অব্যাহত রয়েছে ভাঙন। রাত থেকে বিলীন হয়েছে বেশ কয়েকটি ভিটেমাটি।

নারায়ণ নামের স্থানীয় এক ব্যক্তি জানান, ভাঙনে ২০ শতাংশ জমি বিলীন হয়েছে। ঘর ভেঙে সরিয়ে নিয়েছি। এখনো ভাঙতাছে (ভাঙছে)। আমরা মত ৫০-৬০ জনের ঘর বাড়ি ভেঙে গেছে।

ইসলাম নামের আরেকজন বলেন, যেভাবে ভাঙছে তাতে কিচ্ছু থাকবে না। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে মন্দির ভাঙছে, নদীর তীরেই একটা মসজিদ আছে। সেটাও ভাঙতে পারে যেকোন সময়। দ্রুত পদক্ষেপ নিতে হবে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. আল জুনায়েদ জানান, ১৯৮ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে ২০ কেজি করে চাল বরাদ্ধ দেওয়া হয়েছে। ভাঙন কবলিতদের পুনর্বাসনে মন্ত্রণালয়ে আবেদন করেছি। আশা করছি শিগগিরই বরাদ্ধ আসবে।

 

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জহিরুল হক সরকার জানান, পাঁচশ ২০ মিটার অংশে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলার হবে। দুই কোটি ৩৫ লাখ টাকার আপদকালিন প্রকল্প নেওয়া হয়েছে। আজকের মধ্যে কাজ শুরু হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell