বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৩৮
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

সাংবাদিককের মোবাইল ফোন-মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায়,মোবাইল ফোন উদ্ধার।-গ্রেফতার ৩

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৫, ২০২৫, ১০:০২ অপরাহ্ণ
  • ৯১ ০৯ বার দেখা হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর থানার অদূরে আহমাদ ওয়াদুদ নামে এক সাংবাদিককে চাপাতি দিয়ে আঘাত করে মোবাইল ফোন-মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়।

শুক্রবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- ইউসুফ (২৬), সিয়াম (২৩) ও জহুরুল (২২)। তাদের কাছ থেকে ওয়াদুদের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ।  

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন জানিয়ে ওয়াদুদ রাত সাড়ে ৩টার দিকে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে পুরো ঘটনা তুলে ধরেন। তার ভাষ্যে, তিনি তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে ছিনতাইয়ের ঘটনা জানালেও সহযোগিতা পাননি। উপরন্তু ওসি তাকে বলেছেন, এত দামি মোবাইল নিয়ে ঘুরলে তো ছিনতাই হবেই। ’ 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে। যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

যদিও পরে এ নিয়ে যোগাযোগ করা হলে ওসি আলী ইফতেখার হাসান বিষয়টি নাকচ করেন। তিনি বলেন, ‘এ কথা আমি বলতে যাব কোন দুঃখে? তিনি (ওয়াদুদ) লিখেছেন তার মতো করে। ’

ছিনতাইয়ের বিষয়টি জানাজানি হওয়ার পর থানার দুই পুলিশ সদস্যকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়। একইসঙ্গে ছিনতাইকারীদের ধরতে তৎপর হয় মোহাম্মদপুর থানা পুলিশ।  

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell