সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:১৮
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

সাংবাদিক মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ নোবেল পুরস্কার পাওয়ায় এসইউএসবি’র শুভেচ্ছা ও অভিনন্দন!

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৯, ২০২১, ১:৩৮ পূর্বাহ্ণ
  • ২৩৬ ০৯ বার দেখা হয়েছে

প্রেস রিলিজ, ফিলিপিন্স আর রাশিয়ায় কর্তৃত্ববাদী শাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শাসকের রোষের মুখে পড়া দুই সাংবাদিক শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ায় জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (জেএসইউএসবি) এর কেন্দ্রীয় সভাপতি শিব্বির আহমদ ওসমান ও সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরীসহ সমস্থ নেতৃবৃন্দরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। নেতৃবৃন্দরা শুভেচ্ছা বার্তায় বলেন,বাংলাদেশে সাংবাদিকদের নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ার মুহুর্তে আন্তর্জাতিক অঙ্গনে ২সাংবাদিক নোবেল পুরুস্কার অর্জন করায় বাংলাদেশের সাংবাদিক নির্যাতনকারীদের জন্য সতর্ক বার্তা বলে মনে করেন। নেতৃবৃন্দরা আরো বলেন,সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। উল্লেখ্য, নরওয়ের নোবেল ইন্সটিটিউট ৮অক্টোবর ২০২১সালের শুক্রবার অসলোতে এক সংবাদ সম্মেলনে ১০২তম নোবেল শান্তি পুরস্কারের জন্য ফিলিপিন্সের মারিয়া রেসা এবং রাশিয়ার দিমিত্রি মুরাতভের নাম ঘোষণা করেন। নোবেল কমিটির প্রধান বেরিট রেইস-অ্যান্ডারসেন বলেন, গণতন্ত্র আর টেকসই শান্তির অন্যতম পূর্বশর্ত মত প্রকাশের স্বাধীনতার পক্ষে লড়াইয়ে ‘সাহসী’ ভূমিকার জন্য এ পুরস্কার দেওয়া হচ্ছে তাদের। “বিশ্বে গণতন্ত্র আর সংবাদপত্রের স্বাধীনতা যখন ক্রমেই হুমকির মুখে পড়ছে; তার বিপরীতে দাঁড়িয়ে যারা এই আদর্শের জন্য লড়াই করে চলেছেন, সেই সকল সাংবাদিকের প্রতিনিধিত্ব করছেন মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ।” / / বার্তা প্রেরক :-তানভীর হোসাইন ইরাক,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (জেএসইউএসবি) কেন্দ্রীয় কমিটি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell