রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৫৩
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

সাংবাদিক সন্মেলনে ভুক্তভোগী পটিয়ায় জাল দলিল সৃজন করে ফসল নষ্ট করার অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৬, ২০২২, ৯:০৪ অপরাহ্ণ
  • ৫৭১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-চট্টগ্রামের পটিয়ায় জাল দলিল সৃজন করে নিরীহ একব্যক্তির ফসল নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের নিরীহ মোহাম্মদ আশেকের ফসলি জমি একটি প্রভাবশালী মহল জোরপূর্বক দখল করে নিয়েছে। এ ঘটনায় তিনি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ও পটিয়া যুগ্ম জেলা জজ আদালতে ২টি মামলা দায়ে করেছেন। মামলা চলমান থাকা অবস্থায় একই এলাকার প্রতিবেশী সাইফুল করিম চৌধুরীর পুত্র রেজাউল করিম চৌধুরী প্রকাশ বাবুল ভুয়া খতিয়ান সৃজন করে ১৪ শতক জায়গার কচু ক্ষেত ট্রাক্টর দিয়ে নষ্ট করে দিয়েছেন। এতে কৃষকের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী ২৬ জানুয়ারি বুধবার দুপুরে পটিয়ায় একটি রেস্টুরেন্টেে সংবাদ সম্মেলনের মাধ্যমে কৃষকের পরিবার এ অভিযোগ করেন। জানা গেছে, কৃষক পরিবারের পৈত্রিক সম্পত্তি উপজেলার রশিদাবাদ গ্রামের বাবুল নামের একব্যক্তি ভুয়া খতিয়ান সৃজন করে। বিএস নামজারী খতিয়ান নং ১১৮৯। ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি জাল দলিল (নং-৯১৮৮) সৃজন করে। ওই দলিলে গ্রহীতা দেখানো হয়েছে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন গ্রামের আবু তালেকসহ দুইজন। এর মধ্যে হাছি মিয়া নামক ব্যক্তির জায়গা ক্রয় করে ১৮৮ নং দলিল সম্পাদন করা হয়। জাল দলিল সৃজনের বিষয়ে কৃষক পরিবারের পক্ষ থেকে পটিয়া সহকারী কমিশনার (ভুমি) বরাবরে একটি আপত্তি জানানো হয়। যা বর্তমানে চলমান রয়েছে। কৃষক মোহাম্মদ আশেক জানিয়েছেন, তার দাদা মাওলানা খলিলুর রহমান ১৯৭৫ সালে ১০৫ বছর বয়সে মারা যান। অথচ জাল দলিল সৃজন করা হয়েছে ১৯৮৮ সনে। এরপর তাদের দখলীয় জায়গা জোরপূর্বক দখল করতে একটি প্রভাবশালী মহল তৎপরতা চালায়। বিষয়টি স্থানীয় সংসদ সংসদ সামশুল হক চৌধুরীকে জানিয়েছেন। তবে এ বিষয়ে রেজাউল করিম চৌধুরী প্রকাশ বাবুল জানিয়েছেন, একটি দলিলে নুরুল করিম ও সাইফুল করিম নামের দুইজনের নামে খতিয়ান সৃজন হয়েছে। তবে কিভাবে নুরুল করিমের নাম খতিয়ানে এসেছে তা আমি জানি না। তবে আমাদের কাগজপত্র ঠিক রয়েছে। দীর্ঘ ৫৫ বছর ধরে আমি ভোগ দখলে আছি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell