রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৫৩
শিরোনামঃ
মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

সাতক্ষীরায় চা বিক্রেতাকে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যা,দুইজনকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২, ২০২৫, ১০:২৯ অপরাহ্ণ
  • ১৩৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

সাতক্ষীরায় চা বিক্রেতাকে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যা,দুইজনকে আটক

সাতক্ষীরায় ধান ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে আনারুল (৫৭) নামে এক চা বিক্রেতাকে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর সানাপাড়ায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- বালুইগাছা পালপাড়ার লক্ষণ পাল (৫০) ও তার স্ত্রী নমিতা পাল (৪০)।

স্থানীয়রা জানান, নিজ বাড়ির সামনেই আনারুলের আট কাঠা জমি রয়েছে। তার জমিতে টাকার বিনিময়ে লক্ষণ পালদের স্যালো মেশিন থেকে পানি দেওয়া হয়। বর্তমানে চলমান খরা পরিস্থিতিতে জমিতে পানি দেওয়া প্রয়োজন, এ নিয়ে তিনি লক্ষণ পাল ও তার স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে বাগ-বিতণ্ডা শুরু হয়। এসময় লক্ষণ পান, তার স্ত্রী নমিতা পাল ও ছেলে জয় পাল কাঁচি দিয়ে আনারুলের বাম চোখের কোনায় আঘাত করে এবং এলোপাতাড়ি কিল ঘুষি মারে। এতে আনারুল ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, দুপুরে ৯৯৯ এর মাধ্যমে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় দুইজনকে আটক করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell