শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:২৮
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

সাতক্ষীরায় অষ্টম শ্রেণির ছাত্রের সঙ্গে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ে

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৫, ২০২১, ১২:৪২ অপরাহ্ণ
  • ৫৫৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সাতক্ষীরার দেবহাটায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে একই স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রের বিয়ে হয়েছে। স্কুলছাত্রের বাবার অভিযোগ, ছেলের অভিভাবকের অনুমতি ছাড়াই কাজী ডেকে বিয়ের কাজ সেরেছেন ছাত্রীর মা। এই ঘটনায় অপ্রাপ্তবয়স্ক ওই নববধূর মাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সদ্যবিবাহিত দম্পতিকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত আলাদা থাকার নির্দেশনা দেয়া হয়েছে। শনিবার (১৪ আগস্ট) বিকেলে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গ্রামে এই ঘটনা ঘটে। আর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছলিমা আক্তার। স্কুলছাত্রের বাবা হযরত আলী বলেন, আমার ছেলে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। আমার ছেলেকে ফুসলিয়ে নিয়ে একই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী নিজের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ের সাথে গোপনে বিয়ে দিয়ে সেখানে রেখে দেয়। বিষয়টি জানতে পেরে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করি।তিনি বলেন, আমার ছেলের সাথে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তবে অপ্রাপ্ত বয়সের ছেলেকে তারা এভাবে কাউকে কিছু না জানিয়ে বিয়ে দিয়ে দেবে এটা আমি ভাবতে পারিনি। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার বলেন, ছেলের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে অপ্রাপ্তবয়স্ক ছাত্র-ছাত্রীর বিয়ের সত্যতা পাওয়ায় ওই স্কুলছাত্রীর মাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের আলাদা থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell