সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:২২
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

সাবধান,বান্ধবীর নামে নিবন্ধিত সিমকার্ড ব্যবহার করে ৭২ হাজার টাকা খুইয়েছিলেন এক তরুণী-উদ্ধার করে পুলিশ।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৩১, ২০২১, ১:৪৬ পূর্বাহ্ণ
  • ৫৮৩ ০৯ বার দেখা হয়েছে

নগর  সংবাদ।।হবিগঞ্জ: সাবধান,বান্ধবীর নামে নিবন্ধিত সিমকার্ড ব্যবহার করে ৭২ হাজার টাকা খুইয়েছিলেন এক তরুণী-উদ্ধার করে পুলিশ।

ঘটনাটি হবিগঞ্জের বাহুবল উপজেলায়। ভুক্তভোগী তরুণীর নাম বিলকিস আক্তার (২৩)। তিনি উপজেলার নিজগাঁও গ্রামের আব্দুল গফুরের মেয়ে।

শুক্রবার (২৯ অক্টোবর) বাহুবল মডেল থানা পুলিশ ৭২ হাজার টাকা উদ্ধার করে তার কাছে হস্তান্তর করে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিলকিস ও সুনামগঞ্জের দত্তপাড়া এলাকার আলী আকবরের মেয়ে সাদিয়া বেগম একসঙ্গে চট্টগ্রামে একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন। দুইজনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠলে সাদিয়ার আঙুলের ছাপ ব্যবহার করে একটি সিমকার্ড কেনেন বিলকিস। চার বছর ধরে তিনি সিমকার্ডটি ব্যবহার করছেন, এতে মোবাইল ব্যাংকি বিকাশের হিসাব খোলেন।

কিছুদিন আগে বিলকিসের মোবাইল ব্যাংকিং হিসাবে ৭২ হাজার টাকা জমা থাকার খবর জানতে পারেন সাদিয়া। সিমকার্ডটি যেহেতু সাদিয়ার নামে নিবন্ধিত, সেই সুযোগ নিয়ে তিনি গ্রাহকসেবায় অভিযোগ দিয়ে সেটি বন্ধ করে দেন। এরপর নতুন করে সিমকার্ড উত্তোলন করে বিকাশের টাকাগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এদিকে হঠাৎ সিমকার্ড বন্ধ হয়ে যাওয়ায় সাদিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাননি বিলকিস। এ বিষয়ে গত ২৩ অক্টোবর তিনি বাহুবল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ বিকাশের গ্রাহকসেবা কেন্দ্রে গিয়ে বিষয়টি জানালে তারা ব্যবস্থা নেন। বিভিন্ন প্রক্রিয়া শেষে শুক্রবার ৭২ হাজার টাকা বাহুবল মডেল থানায় আসে। পরে পুলিশ বিলকিসের কাছে টাকাগুলো হস্তান্তর করে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান বলেন, সাদিয়ার নামে নিবন্ধিত সিমকার্ড ব্যবহার করে বিপাকে পড়েছিলেন বিলকিস আক্তার। বিকাশের সহায়তা নিয়ে পুলিশ টাকাগুলো উদ্ধার করেছে। তবে প্রতারণা চেষ্টাকারী তরুণীটি এখনও পলাতক।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell