বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৫৮
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ-মিছিল

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৭, ২০২৫, ৮:৩৩ অপরাহ্ণ
  • ১৬১ ০৯ বার দেখা হয়েছে

 

 

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ-মিছিল

কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সদরে এই বিক্ষোভ-মিছিলের আয়োজন করে উপজেলার যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন টিপু, সদর যুবদল নেতা জামাল মিয়া, নুরুজ্জামান শেখ, দীন ইসলাম, স্বপন মিয়া, হারুন মিয়া, কৃষক দলের বাসার মিয়া, কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব রকিব মিয়া, রাজীম মিয়া, রিফাত মিয়া, সমন্বয়ক রাসেল ও আলমগীর, জিসান, শরিফ, দিদার, পিযুষ, জিয়ানসহ বিএনপির কর্মী-সমর্থকরা।

উল্লেখ্য, কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের নামে আরও একটি মামলা হয়েছে। এমন অভিযোগে আবদুল হামিদের নামে এবারই প্রথম মামলা হয়েছে।

গত ১৪ জানুয়ারি বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার উত্তর লতিবাবাদ এলাকার আবু তাহের ভূইয়ার ছেলে তহমুল ইসলাম মাজহারুল বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলাটি করেন। মামলায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তিন নম্বর আসামি। তার নামে গণহত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলায় আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell