রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১৯
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

সাভারে চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতের ছুরিকাঘাতে ৪ জন আহত

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২০, ২০২৪, ১১:১৮ অপরাহ্ণ
  • ১৮৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

সাভারে চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতের ছুরিকাঘাতে ৪ জন আহত

সাভারে চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতের ছুরিকাঘাতে অন্তত ৪ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

 

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকা থেকে সিঅ্যান্ডবি এলাকা পর্যন্ত ওয়েলকাম পরিবহনের একটি বাসে এ ডাকাতির ঘটনা ঘটে। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন মহাসড়কে ডাকাতরা নেমে যায়।

আহত ৪ জনেন মধ্যে শামীম হোসেন গুরুতর আহত হয়েছেন। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার  কালিকাপুর এলাকার মৃত আজগর হোসেনের ছেলে। আশুলিয়ার শ্রীপুর এলাকায় ভাড়া থেকে তিনি ঢাকার একটি বায়িং হাউজে চাকরি করেন। তবে বাকি আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আহত শামীম হোসেনের বরাত দিয়ে তার ভায়রা মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, প্রথম সিটে বসা যে তিনজন ছিলেন তাদের কুপিয়ে গুরুতর জখম করে ডাকাতরা। কোপানোর পরে যার কাছে যা আছে সব দিয়ে দিতে বলে। না হলে সবাইকে কোপাবে বলে ডাকাতরা ঘোষণা করেন। তখন  যার কাছে যা ছিল সবই  ডাকাতদের দিয়ে দেয় যাত্রীরা। এরপর মোবাইল মানিব্যাগ নিয়ে সিএন্ডবি এর ইউটার্নে গাড়ি থামালে ডাকাতরা নেমে যায়। শামীমের বুকে, পায়ে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।

ভুক্তভোগী হারুন-অর-রশিদ বাংলানিউজকে বলেন, “আমি উলাইল এলাকার একটি গার্মেন্টসে গিয়েছিলাম। উলাইল স্ট্যান্ড থেকে আমি ওয়েলকাম পরিবহনের একটি গাড়িতে উঠি। নারীদের আসনের যে চারটি সিট থাকে সেই সিটে বসেছি। সেখানে আগে থেকেই তিন যাত্রী বসা ছিল। তারা আমাকে জানালার পাশের সিটে বসতে বলেন। তাদের কথামতো জানালার পাশের সিটে বসার প্রায় ৫ মিনিট পরে হঠাৎ করে তারা দেশীয় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যায়। উলাইল থেকে সাভার পার হওয়ার সময় পাশে বসা তিনজন উঠে দাঁড়িয়ে যায়। তারা যাত্রীদেরসহ আমাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। পরে আমার মানিব্যাগসহ পকেটে যা ছিল সবই বের করে নেয়। আমার সামনের যাত্রীকে ছুরিকাঘাত করেছে সেটা আমি বুঝতে পারিনি। পরে রক্ত দেখে বুঝেছি তাকে ছুরিকাঘাত করেছে। রক্ত দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি। পরে সব যাত্রী আতঙ্কে যার কাছে যা ছিল সব ডাকাতদের দিয়ে দেয়। সাভার পার হওয়ার পর থেকে ডাকাতরা ডাকাতি শুরু করে। ডাকাতরা বাসে কখন উঠেছে এ ব্যাপারে আমি জানি না।

এ ব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, এ ধরনের একটি মেসেজ ফোনের মাধ্যমে পেয়েছি। সুনির্দিষ্ট কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। কোথায় ঘটনা ঘটেছে তা জানতে পারলে টিম পাঠানো হবে।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সওগাতুল আলম বলেন, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে থানা পুলিশ রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell