মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৫৭
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

সাভারে চিকিৎসক দম্পতিকে কুপিয়েছে বখাটে সন্ত্রাসী গং থানায় মামলা গ্রেফতার নেই

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৬, ২০২২, ১০:৪৩ পূর্বাহ্ণ
  • ৪০২ ০৯ বার দেখা হয়েছে

সাভারে চিকিৎসক দম্পতিকে কুপিয়েছে বখাটে সন্ত্রাসী গং থানায় মামলা গ্রেফতার নেই

সাভারের আশুলিয়ায় গাড়ি সাইড দেওয়াকে কেন্দ্র করে চিকিৎসক দম্পতিকে কুপিয়েছে এক বখাটে সন্ত্রাসী। এ ঘটনায় থানায় অভিযোগ করেন আহত চিকিৎসক ডা. আজহারুল ইসলাম।

শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যায় অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে তদন্তে যান আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ-বিন-করিম।

এর আগে, বুধবার (১৩ জুলাই) রাত আটটার দিকে আশুলিয়ার কুটুরিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সেদিনই আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী চিকিৎসক।

আহত চিকিৎসক দম্পতি হলেন- আশুলিয়ার কুটুরিয়ার আহসানউল্লাহর ছেলে ডা. আজহারুল ইসলাম। তিনি সাভারের এনাম মেডিক্যাল হাসপাতালের মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত আছেন। এছাড়া তার স্ত্রী ডা. রুমা আক্তার।

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার রাত আটটার দিকে নিজস্ব প্রাইভেটকার যোগে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাসায় ফিরছিলেন আজহারুল ইসলাম। সড়কের ভেতর সাইড দিতে গিয়ে রকি দেওয়ান নামে এক যুবক তার প্রাইভেটকারে ধাক্কা দেয়। পরে সেই যুবকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার এক পর্যায়ে পাশের একটি খাবার হোটেল থেকে চাকু এনে কোপাতে থাকেন চিকিৎসক দম্পতিকে। এ সময় পাশে থাকা রকির বন্ধু জামাল দেওয়ান ও কামাল দেওয়ান লাঠি দিয়ে চিকিৎসক দম্পতিকে আঘাত করেন। এতে চিকিৎসক আজহারুল ও তার স্ত্রী জখম হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী চিকিৎসক আজহারুল ইসলাম বলেন, আমি যাচ্ছিলাম বাসার দিকে। হঠাৎ করে আমার গাড়ির সঙ্গে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেন ওই যুবক। বিষয়টি বলতে গেলে যুবকসহ তার বাবা, চাচা মিলে আমাদের মারধর করেন। আমার স্ত্রীর কোলে থাকা আমার শিশুটিও আঘাত পায়। তাদের সঙ্গে আমার আগে কোনো ঝামেলা ছিল না। তার পরেও তারা কেন এ কাজ করলেন বিষয়টি আমার জানা নেই।

এ ব্যপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ বিন কবির বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী আজহারুল। আজ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell