শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩১
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

সাভারে মুক্তিযোদ্ধার মেয়ে দুই সন্তানের জননী স্বামী বিএনপির সমর্থন করায় তালাকের নোটিশ পাঠিয়েছেন

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৬, ২০২৩, ২:৪৬ পূর্বাহ্ণ
  • ২০১ ০৯ বার দেখা হয়েছে

 

মুক্তিযোদ্ধার মেয়ে দুই সন্তানের জননী স্বামী বিএনপির সমর্থন করায় তালাকের নোটিশ পাঠিয়েছেন-নির্যাতনের অভিযোগ তুলে স্বামীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি 

 

এসব কারণে ২০ বছরের সংসারের ইতি টেনে অবশেষে স্বামী ফরহাদ মিয়া (৫৫) কে তালাকের নোটিশ পাঠিয়েছেন বলেও জানান দুই সন্তানের জননী রহিমা বেগম (৪৩)।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে সাভার মডেল থানায় এসে স্বামী ফরহাদ মিয়ার বিরুদ্ধে নানান অভিযোগ তুলে তিনি জিডি করেন।

এর আগে ভুক্তভোগী রহিমা বেগম ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের কার্যালয়েও এ বিষয়ে প্রতিকারের জন্য যান।

ভুক্তভোগী মোছা. রহিমা বেগম (৪৩) সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের মো. শাহজাহানের মেয়ে।

অভিযুক্ত ফরহাদ মিয়া (৫৫) মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার খাসিরচর গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে। বর্তমানে তিনি সাভারের তেঁতুলঝোড়া এলাকায় থাকছেন।

রহিমা বেগম বলেন, আমার স্বামী ফরহাদ বিএনপির মিছিলে যায়। তার লাইগা আমি তারে ডিভোর্স দিলাম। আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আওয়ামী লীগ করতেন তিনি। আমি এই কারণে তাকে (স্বামী) ডিভোর্স দিয়ে দিলাম। তার সঙ্গে আমি সংসার করব না। আমার ওপর অনেক নির্যাতন, অত্যাচার করেছে সে। আমাকে প্রচুর মারধর করেছে। বিএনপির মিছিলে যাইতে মানা করছি দেখে এমন অত্যাচার করছে।

এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী ফরহাদ মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সাভার মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদ বলেন, ভুক্তভোগী জানিয়েছেন, তার স্বামী বিএনপি সমর্থক, তিনি নেশা করেন এবং নেশার টাকা না পেলে স্ত্রীকে মারধর করতেন। এ বিষয়ে ভুক্তভোগী মহিলা পুলিশ সুপারের কাছে গিয়েছিলেন। এঘটনায় ওই নারী আজ থানায় একটি জিডি করেছেন। ঘটনাটি হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তাকে তদন্ত করার জন্য ওসি স্যার নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell