সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩৪
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

সাভারে সড়কে ইটবোঝাই ট্রাকচাপায় কলেজের শিক্ষার্থী নিহত,আহত ১

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২০, ২০২৪, ৮:৪১ অপরাহ্ণ
  • ২১১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

সাভারে সড়কে ইটবোঝাই ট্রাকচাপায় কলেজের শিক্ষার্থী নিহত,আহত ১

শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার রাঙ্গামাটি এলাকার জিরানী-আমতলা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার আজিজুল ইসলামের ছেলে। আহত রাকিব নিহত আল-আমিনের চাচাতো ভাই ও তার বাবার নাম হীরা মিয়া। তারা দুইজনই বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষার্থী।

নিহতের চাচা হিরা মিয়া জানান, আল-আমিন তাদের বাড়ি থেকে মোটরসাইকেলে জিরানী বাজারে এসে বাড়ির দিকে ফিরে যাচ্ছিল। এ সময় জিরানী-আমতলা সড়কের রাঙ্গামাটি এলাকায় পৌঁছালে ইটবোঝাই একটি ট্রাক তাদের পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আল আমিন মারা যান ও রাকিব গুরুতর আহত হন। আহত রাকিবকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকেমরদেহ উদ্ধার করে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আফজালুল হক বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell