বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৫৪
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

সাভার আশুলিয়ায় ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২১, ২০২৪, ২:২৬ পূর্বাহ্ণ
  • ৩১৫ ০৯ বার দেখা হয়েছে

 

সাভার আশুলিয়ায় ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা প্রতিনিধি।।

আশুলিয়ায় ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আশুলিয়ার ভাদাইল এলাকার একটি ভবনের ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- বাড়ির মালিক এম এ হাসান বাচ্চু (৫০), তার স্ত্রী স্বপ্না বেগম (৩২) ও তাদের মেয়ে জান্নাতি (৫)। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বাচ্চুর ছেলে হিমেল (১৮)।

স্থানীয়রা জানায়, বাচ্চু মিয়া দ্বিতীয় স্ত্রী ও পাঁচ বছরের সন্তানকে নিয়ে ওই বাসায় থাকতেন। বুধবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। সকালে ওই ফ্ল্যাটে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন। এসময় তারা বাচ্চু মিয়াকে মৃত অবস্থায় দেখতে পান। তার স্ত্রী-সন্তান তখনও বেঁচে ছিলেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।

প্রতিবেশী ফরিদা বেগম বলেন, সকাল ১০টার দিকে বাচ্চুর স্ত্রী মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে দরজা লাগিয়ে দেন। এরপর দুপুরে তার ছেলে হিমেলের চিৎকারে ভবনের চারতলা থেকে দগ্ধ অবস্থায় স্বপ্না, জান্নাতি ও হিমেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক স্বপ্না ও জান্নাতিকে মৃত ঘোষণা করেন। হিমেলকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়া হয়েছে। তবে বাড়ির মালিক বাচ্চুকে মৃত অবস্থায় কক্ষের ভিতর পাওয়া যায়।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, আমরা শুনেছি তিনটি মরদেহ একটি বাড়িতে রয়েছে। পুলিশ ঘটনাস্থলের দিকে যাচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell