রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৬
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য কিছু দরজা রাইখেন-এমপি শামীম ওসমান।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৪, ২০২১, ৭:৫১ অপরাহ্ণ
  • ৩২৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। কদিন আগে অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে। সামনে অনেক বড় পরীক্ষা দিতে হবে-বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে বন্দরের নবীগঞ্জের সিএসডি ক্যাম্পাসে খাদ্যগুদামের ভিত্তিপ্রস্তর ও কাজের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শামীম ওসমান বলেন, আমরা সবাই বলি আপা আছে। সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য কিছু দরজা রাইখেন। সামনে তারাই থাকবে তারাই রক্ত দেবেন। এখন তো গাছের পাতায় পাতায় আওয়ামী লীগ। পরগাছা কখনো কাজে লাগেনা। পরগাছারা যেভাবে ঝেঁকে বসছে তাতে আসল গাছ সামনে আসতে পারেনা।

শামীম ওসমান বলেন, মানুষ এখন চাল-ডাল-তেল নুন খেয়ে-পরে ভালো আছে। যদি খেয়ে পরে ভালো না থাকতো তাহলে অনেকের কথায় মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তো। মানুষের পেটে যখন ক্ষুধা লাগে রাজপথে তখনি মানুষ নামে। পেট যখন ভরা থাকে, মানুষের সমস্যার যখন সমাধান হয় তখন কারো ষড়যন্ত্রে কথা বলেনা। জনগণের মনের কথা ও ভাষা যারা বুঝে তারাই রাজনীতি করতে পারে।

তিনি বলেন, ১৫ আগস্টের কথা মনে পড়ে। পাকিস্তানের সামরিক বাহিনী সেদিন কাউকে মারেনি, মেরেছে মোস্তাক বাহিনী। মোস্তাকরা এখনো ভেতরে বাইরে সক্রিয়। তিন পুরুষ ধরে সংসদ সদস্য আমরা, দাদা-বাবা আমরা। ২১ বার হত্যার চেষ্টা হয়েছে প্রধানমন্ত্রীকে। ২১ আগস্টে গ্রেনেড হামলায় তিনি মারা গেলে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা থাকতো না। আমরা থাকতাম না।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে এসময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell