বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৪৯
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

সামাজিক সংগঠন ফ্রেন্ডস সার্কেল ফতুল্লার উপদেষ্টা, কর্মকর্তাসহ ১৪ সদস্য সংগঠন থেকে পদত্যাগ। সংগঠনের সকল কার্যক্রম থেকেও অব্যাহতি।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৯, ২০২১, ১১:৫৪ অপরাহ্ণ
  • ৩০৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সামাজিক সংগঠন ফ্রেন্ডস সার্কেল ফতুল্লার উপদেষ্টা, কর্মকর্তাসহ ১৪ সদস্য সংগঠন থেকে পদত্যাগ। সংগঠনের সকল কার্যক্রম থেকেও অব্যাহতি

রোববার (২৯ আগস্ট) গনমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। পদত্যাগ করেছেন যারা তারা হলেন— খন্দকার লুৎফর রহমান স্বপন, সৈয়দ মশিউর রহমান শাহিন, আবুল বাশার মো. সিদ্দিক, মো. সেলিম মুন্সি, শফিকুল ইসলাম সেন্টু, জয়নাল আবেদীন, রুহুল আমিন প্রধান. আনিসুজ্জামান অনু, মঞ্জুরুল ইসলাম মানিক, জাহাঙ্গীর আলম (মেম্বার), মাকেলেছুর রহমান, জাহাঙ্গীর আলম, মোস্তফা হামিদ বাপ্পি, হাসান আহমেদ তালুকদার মাসুম।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পদত্যাগ করার বহুবিধ কারণ থাকলেও তার মধ্যে ৫টি কারণ আমরা উপস্থাপন করছি।

১। এক সময় ফ্রেন্ডস সার্কেল ফতুল্লা প্রথম শ্রেনীর সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করলেও বিগত ২ বছর যাবত সংগঠনটি তার সুনাম ও স্বকিয়তা হারাচ্ছিলো। সেই সাথে বন্ধুরা হারাচ্ছিলো তাদের আত্মমর্যাদাবোধ। বিষয়টি বার বার সভাপতির দৃষ্টিতে আনলেও এর কোনো সমাধান হয়নি।

২। গত ডিসেম্বর ২০২০ সালে সংগঠনটির কমিটির মেয়াদ শেষ হয়। বিষয়টি সভাপতির নজরে আনলে কার্যত নতুন কমিটি করার বা কমিটির মেয়াদ বৃদ্ধি করার কোনো প্রকার সাংবিধানিক পদক্ষেপ নেননি। তাই আমরা মনে করি বর্তমানে ফ্রেন্ডস সার্কেল ফতুল্লা সম্পূর্ণ অনিয়ম ও অসাংবিধানিকভাবে পরিচালিত হচ্ছে।

Open Photo

৩। গত ১২ মে ফ্রেন্ডস সার্কেল ফতুল্লার মাধ্যেমে দুঃস্থদের মাঝে যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়, তা কোনো প্রকার সভা বা আলাচেনার মাধ্যেমে হয়নি। সেই সাথে তথাকথিত সুলতান আহম্মেদ ফাউন্ডেশন নামে একটি সমালোচিত সংগঠনের সাথে যৌথভাবে এই ত্রাণ দেয়া হয়, যা সংগঠনের সম্মানকে হেয় প্রতিপন্ন করেছে। এই কার্যক্রমটি কোনো সভা ছাড়াই এককভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৪। গত ২৮ মে সংগঠনের প্রতিষ্ঠাকালিন প্রধান উপদেষ্টা আলহাজ গিয়াস উদ্দিন এর প্রথম মৃত্যুবার্ষিকী সংগঠনের পক্ষ থেকে পালন করার কোনো প্রকার উদ্যোগ নেয়া হয়নি, যা ছিলো অত্যন্ত দুঃখজনক।

সে দিন মুসলিম নগরের একটি এতিম খানায় এতিম শিশুদের মাঝে ৫০ প্যাকেট বিরানী বিতরণ করে যা ফ্রেন্ডস সার্কেল ফতুল্লার নামে প্রচার করা হয়।

তা ছিলো সভাপতি ও সাধারণ সম্পাদকের একক সিদ্ধান্ত। আলহাজ গিয়াস উদ্দিনের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান বা আমাদের সংগঠনের অফিস অথবা তার কার্যক্রম এলাকা সস্তাপুর, কাঠেরপুল, সেহাচর এলাকায় অনেক গরীব ও এতিম শিশু আছে তাদের রেখে হুট করে একক সিদ্ধান্তে মুসলিম নগর কেন?

বিষয়টি আমাদেরসহ এলাকার অনেকের মনেই প্রশ্ন জেগেছে। তা ছাড়া সংগঠনের অফিস কার্যালয়ে দোয়া ও মিলাদের আয়াজেন করা হয়নি। বিষয়টি সর্বমহলে সমালোচিত হয়েছে।

Open Photo

৫। গত ১ লা জুন থেকে ফ্রেন্ডস সার্কেল ফতুল্লার সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের নামে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টল ও পত্র পত্রিকায় তার বিভিন্ন অসামাজিক কার্যকলাপ সম্পর্কে অনেক আপত্তিকর ধারাবাহিক সংবাদ পরিবেশন হলে সংগঠনের সম্মানিত সদস্যগণ বিব্রত অবস্থায় পড়ে।

 

বিষয়টি সভাপতির নজরে এনে সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথা বললে এখনো পর্যন্ত তার বিষয়ে কোন সিদ্ধান্ত না নিয়ে বরং তাকে নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। সদস্যগণ মনে করে বিষয়টি সম্পূর্ণ সংগঠন বিরোধী ও সদস্যদের সম্মানকে অত্যন্ত হেয় প্রতিপন্ন করে।

বিষয়গুলাে নিয়ে সকল সদস্য মিলে সমাধান খুঁজে আবার সুন্দর পরিবেশ ফিরিয়ে আনা যায় কি না, এই চেষ্টা করে ব্যর্থ হয়ে আমরা ফ্রেন্ডস সার্কেল ফতুল্লা থেকে সরে যাওয়ার সিন্ধান্ত গ্রহন করি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell