বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫০
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

‘সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ-প্রধান উপদেষ্টা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৫, ২০২৫, ৯:৪৪ অপরাহ্ণ
  • ৮৮ ০৯ বার দেখা হয়েছে

‘সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৫ আগস্ট) শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান।

বাণীতে ড. ইউনূস বলেন, ‘শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধর্মাবতার শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠায় তার শিক্ষা ও দর্শন আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। ’

তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আবহমানকাল ধরে মানুষ এ ভূখণ্ডে ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার সঙ্গে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। ’

‘ছাত্র-শ্রমিক-জনতার ঐক্যবদ্ধ গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। কেউ যেন সমাজের শান্তি-শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব নষ্ট করতে না পারে, সে জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে,’-বলেন প্রধান উপদেষ্টা।

বাণীতে তিনি আরও বলেন, ‘শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি। আসুন, সকলে মিলে গড়ে তুলি সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর, বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশ। ’

জন্মাষ্টমী উৎসবের সার্বিক সফলতা এবং দেশের প্রতিটি নাগরিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন ড. ইউনূস। 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell