বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৪০
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

সারাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৩, ২০২১, ৯:৩৮ অপরাহ্ণ
  • ২০৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।করোনাভাইরাসে ‍(কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ দুজন ও নারী একজন। তাদের মধ্যে দুজন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৫৮ জনে।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২৮৪ জন। এ নিয়ে দেশে শনাক্তকৃত মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৪ হাজার ৬৩৬ জনে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ১৯ হাজার ৭৮১টি নমুনা সংগ্রহ এবং ১৯ হাজার ৫৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪৫ শতাংশ।

এ নিয়ে দেশে করোনা শনাক্তে নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়ালো এক কোটি সাত লাখ ৬১ হাজার ৯৭৯টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস  থেকে সেরে উঠেছেন আরও ৩১৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৮৫৫ জন।

বিভাগওয়ারি হিসাবে মৃত তিনজনের মধ্যে ঢাকায় একজন এবং চট্টগ্রামে দুজন মারা গেছেন। দেশের অন্য বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা গেছে, তাদের মধ্যে ৮১-৯০ বছরের মধ্যে একজন, ৭১-৮০ বছরের একজন এবং ৬১-৭০ বছরের মধ্যে রয়েছেন একজন।

দেশে করোনা সংক্রমণ প্রথম ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। গত ৩১ আগস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরের ১৪ সেপ্টেম্বর তা ২৭ হাজার ছাড়িয়ে যায়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell