রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:০০
শিরোনামঃ
ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে খানসামায় মিছিল ও মানববন্ধন

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১০, ২০২৫, ১১:৫০ অপরাহ্ণ
  • ১৮৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে খানসামায় মিছিল ও মানববন্ধন

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার ধর্ষণের শিকার হওয়া মাগুরার শিশু আছিয়াসহ সম্প্রতি সারাদেশে ঘটে যাওয়া খুন, ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দিনাজপুরের খানসামায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১০ মার্চ) বিকেলে উপজেলার পাকেরহাটে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণের আয়োজনে ওই কর্মসূচি পালিত হয়। পাকেরহাট বাজারের শাপলা চত্বরে এক প্রতিবাদ মিছিল বের হয়। এ সময় তাদের কন্ঠে উচ্চারিত হচ্ছিল, তুমি কে আমি কে, আছিয়া আছিয়া। আমার বোনের কান্না,আর না আর না।

 

ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’ ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি প্ল্যাকার্ড,ফেস্টুন হাতে স্লোগান দিতে দেখা যায়। মিছিলটি পাকের হাট বাজারের প্রধান সড়ক প্রদর্ক্ষিন করে পুনরায় শাপলা চত্বরে এসে প্রতিবাদী ছাত্র জনতা প্রতিবাদী ব্যানার, ফেস্টুন নিয়ে প্রায় ঘন্টাব্যাপী দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। এছাড়া উপস্থিত ছাত্র-জনতা মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে নানা স্লোগান দেন। পরে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চেয়ে বক্তব্য রাখেন, উপস্থিত বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

 

মানববন্ধনে বক্তারা বলেন, দেশ ব্যাপি নারী নির্যাতন, ধর্ষণ বিচারহীনতায় চলছে। সারাদেশে নারীদের প্রতি সহিংসতা চলমান রয়েছে। ধর্ষকদের আইনের আওতায় এনে তাদের বিচার সুনিশ্চিত করার প্রশাসনের প্রতি জোর আহবান জানান। বক্তারা আরও বলেন, একজন মেয়ে রাতে বাইরে যাবে, সেটা তার অধিকার। কিন্তু সমাজ কেন এটা নেতিবাচকভাবে দেখবে? বর্তমানে সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের মাত্রা অনেকাংশে বেড়ে গেছে। এ অপরাধে জড়িতদের শাস্তি দিতে হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell