রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১৯
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

সারাদেশে শুক্রবার সকালে ভূমিকম্প হয়- চট্টগ্রামে ভবন হেলে পড়ে।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৬, ২০২১, ৯:৩৭ অপরাহ্ণ
  • ৬১১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ভূমিকম্পে চট্টগ্রাম নগরে দুটি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। নগরের চকবাজারের উর্দু গলি ও খাজা সড়কের সাবানঘাটা এলাকায় ভবন দুটি হেলে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও খবরটি পাওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে আরও বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন বলে জানান তাঁরা। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় আজ শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে ভূকম্পন অনুভূত হয়।

 

রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৮। ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমার-ভারত সীমান্ত। ভূমিকম্পে বিভিন্ন স্থানে ভবন কেঁপে ওঠে। এতে অনেকে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। স্থানীয় সূত্র জানায়, সকালের ভূমিকম্পে চট্টগ্রাম নগরের উর্দু গলিতে ‘রহমান ভিলা’ নামে একটি চারতলা ভবন পাশের পাঁচতলা ভবনে হেলে পড়েছে। আর খাজা সড়কের সাবানঘাটা এলাকায় চারতলা ভবন হেলে পড়েছে পাশের চারতলা ভবনের ওপর। নগরের উর্দু গলি এলাকার খদিজা ম্যানশনের অন্যতম অংশীদার ফরিদ মিয়া প্রথম আলোকে বলেন, ভূমিকম্পে পাশের রহমান ভিলা তাঁদের ভবনের ওপর হেলে পড়েছে। এতে তাঁরা আতঙ্কে আছেন।

 

 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কালুরঘাট ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. বাহার উদ্দিন বলেন, নগরের বহদ্দারহাটের খাজা সড়কের সাবানঘাটা এলাকায় হালিমা ভবন নামে একটি চারতলা ভবন পাশের চারতলা ভবনের ওপর হেলে পড়ার খবর পেয়েছেন তাঁরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে মনে হয়েছে, একটি ভবন আরেকটি ভবনের ভেতরে দু-তিন ইঞ্চি ঢুকে গেছে। তবে ভবনমালিকদের দাবি, আগে থেকেই এ রকম ছিল। মো. বাহার উদ্দিন জানান, একই পরিবারের চার ভাই ভবন দুটির মালিক। একটি ভবনে এক ভাই থাকেন। অন্যটিতে থাকেন তিন ভাই।

 

সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, নগরের দুটি এলাকায় ভবন হেলে পড়ার খবর পেয়েছেন তাঁরা। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে বলতে পারবেন, ভবনগুলো আসলেই হেলে পড়েছে কি না? এর আগে ২০১৬ সালের ১৪ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে সারা দেশে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯৯। ভূমিকম্পের পর নগরের বিভিন্ন জায়গায় নয়টি ভবন হেলে পড়েছিল।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell