রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২৫
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

সারাদেশে সকল সাংবাদিকদের উপর হামলাকারীদের -গ্রেফতার করা হউক।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২, ২০২১, ৯:৪১ অপরাহ্ণ
  • ৩০৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। সাংবাদিকদের ওপর হামলার পাঁচ দিন হলেও হামলাকারীদের বিরুদ্ধে মামলা নিচ্ছে না পুলিশ। সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে। ওই ঘটনার হামলাকারী সন্ত্রাসী আজমান ওরফে আজমত ওরফে আজম, মো. হোসেন , রহমান ও নূর হোসেনসহ আসামিদের বিরুদ্ধে মামলা নেওয়া ও গ্রেফতারের দাবি জানিয়েছে মিরপুর সম্মিলিত সাংবাদিক জোট ও সাংবাদিক নেতারা। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে আয়োজিত এক মানববন্ধনে মামলা নেওয়ার দাবি জানানো হয়।

 

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক নেতা ও দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার লায়েকুজ্জামান লায়েক বলেন, আমরা সংবাদকর্মী। সংবাদ সংগ্রহ করতে যেকোনো জায়গায় যাওয়ার অধিকার রয়েছে। সরকারি জায়গা দখল, মাদ্রাসার জায়গা দখল করছে এসব সন্ত্রাসীরা আর এদের সাপোর্ট করছে পল্লবী থানার ওসি। তার সহোযগিতা না থাকলে কেন তিনি মামলা নেবেন না। আমরা মিরপুরের প্রতিটি থানার সামনে মানববন্ধন করবো। পুলিশ মানুষের বন্ধু না শত্রু তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। মিরপুর সম্মিলিত সাংবাদিক সমন্বয়ক ও দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার আজিজুল হাকিম বলেন, অনেক সহ্য করেছি আমরা, এখন সময় দেওয়ার পালা।

 

২৪ ঘণ্টার মধ্যে যদি মামলা না নেওয়া হয় তাহলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে তিনি হুঁসিয়ারি দেন। মানববন্ধনে কলকাতা টিভি রিপোর্টার প্রান্ত পারভেজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ, সাপ্তাহিক নতুনবার্তার নির্বাহী সম্পাদক মাহাতার ফারাজী, সাপ্তাহিক দ্য এক্সাম্পল সম্পাদক মিজানুর রহমান মোল্লা, দৈনিক মাতৃ জগত পত্রিকার সম্পাদক আনিসুর রহমান রহমান, অনলাইন পোর্টাল জাগো কণ্ঠ সম্পাদক মো. আলী মুবিন, আমিরুজ্জামান আমির ও আমিরুল ইসলাম রিপন। এর আগে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে এগারোটায় সংবাদ পেয়ে রাজধানীর পল্লবী থানা পলাশ নগরের বেলতলা ১০০ দাগ এলাকায় একটি মাদরাসা দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিক হামলার শিকার হন। আহতরা হলেন, স্টাফ করেসপন্ডেন্ট মিরাজ মাহবুব ইফতি, সাপ্তাহিক নতুনবার্তার সম্পাদক ইউসুফ আহমেদ, দৈনিক বাংলাদেশের আলো সিনিয়র রিপোর্টার জহিরুল ইসলাম ও অনলাইন পোর্টাল জাগো কণ্ঠের ক্যামেরা পারসন মো. আলী। এই ঘটনায় পল্লবী থানায় একটি অভিযোগ হলেও এখন পর্যন্ত মামলা নেয়নি পুলিশ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell